মোবাইল ফোনের আসক্তি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ঘুড়ি উৎসব হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার জামালপুর রেলওয়ে মাঠে এর আয়োজন করা হয়। ‘বন্ধু কর্নার’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উৎসবের উদ্বোধন করেন বালিয়াকান্দি থানার ওসি আবদুর রব তালুকদার। ঘুড়ি উৎসবে শিশুদের পাশাপাশি বড়রাও অংশ নেন। অনেকেই নিজ হাতে বানানো ঘুড়ি নিয়ে মাঠে আসেন। আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দীন মৃধা বলেন, হারিয়ে যেতে বসা বাঙালির ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এই আয়োজন। মূল লক্ষ্য ছিল শিশু কিশোরদের ঘর থেকে মাঠে নিয়ে আসা। আমরা সবাই অনেক আনন্দিত।
বালিয়াকান্দি থানার ওসি আবদুর রব তালুকদার বলেন, ঘুড়ি উৎসবের আয়োজন বেশ ভালো ছিল। অনেক দর্শনার্থী এসেছেন। সবার মধ্যে মাদকের ভয়াবহতা তুলে ধরেছি।