বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বাহরাইন শাখার নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা সম্প্রতি মানামার ডেলমন ইন্টারন্যাশনাল হোটেলে অনুষ্ঠিত হয়। প্রথমে কোরআন তেলাওয়াত ও উভয় দেশের জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাহরাইন শাখা বিএনপির প্রধান পৃষ্ঠপোষক শাফকাত আনোয়ার। বাহরাইন বিএনপির সভাপতি প্রকেৌশলী জাহাঙ্গীর তরফদার অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন বাহরাইন শ্রমিক দলের সভাপতি হাজী সামসুজ্জামান রাজু। অনুষ্ঠান উপস্থাপনা করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সেলিম হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি বাহরাইন শাখার সাধারণ সম্পাদক প্রকেৌশলী মো. এনামুল হক সরকার এনাম, প্রধান উপদেষ্টা আবুল বাসার, বাহরাইন বিএনপির সহ-সভাপতি হারম্নন অর রশীদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তরুণ দল সভাপতি আক্তার হোসেন, মানামা শাখা বিএনপির সভাপতি হাসান মাহমুদ।
বক্তব্য রাখেন শাহেদ, শারফিন, জালাল মিয়া, আলাউদ্দিন, প্রকেৌশলী জিল্লুর রহমান, বেলায়েত, আলমগীর, আরিফ, আজিজ, মিজানুর রহমান, আল আমিন খান প্রমুখ। বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে যোগ নেন বাংলাদেশ শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও নবীনগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু।
বিডি-প্রতিদিন/ ০৬ জুন, ২০১৫/ রশিদা