দেশে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে এ বিক্ষোভ হয়। বিক্ষোভ মিছিলে বিভিন্ন রকম স্লোগান দেওয়া হয়।
বিক্ষোভ মিছিল শেষে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, সন্ত্রাসী আওয়ামী লীগ সরকার দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। খুন, গুম ও হত্যার রাজনীতি করেছে। তারা জনগণের প্রকৃত বন্ধু নয়। ফলে জনগণকে রেখে তারা পালিয়ে গেছে। এই সন্ত্রাসী আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
বিক্ষোভ সমাবেশে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম ও সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমানসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এআরএ