ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে ঠিক কী কারণে বা কী সুনির্দিষ্ট অভিযোগে তাকে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এই অব্যাহতির মেয়াদ কতদিন, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
সম্প্রতি শাহ আব্দুল করিম, জেমস ও ফজলুর রহমান বাবুসহ বিভিন্ন শিল্পীর জনপ্রিয় গান গেয়ে ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হন অধ্যাপক তাশরিক-ই-হাবিব। তার গাওয়া ভিডিওগুলো দ্রুত ছড়িয়ে পড়লে সমালোচনা ও আগ্রহের সৃষ্টি হয়।
বিডি-প্রতিদিন/এমই