সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উদ্যোগে দুই দিনব্যাপী রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব-১৪৩৩ বঙ্গাব্দ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এ উৎসবের উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এ উৎসবে সাংস্কৃতিক পরিবেশনা, রবীন্দ্র মেলা, সংগীত প্রতিযোগিতা এবং আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম