বিশ্বনাথের যানজট প্রসঙ্গে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আমাদের দেশের মানুষ আসলে আইন মানতে চায় না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। কিন্তু আমরা যখন বিদেশে যাই, তখন কিন্তু ঠিকই তাদের আইন মেনে চলি।
আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃংঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তাহসিনা রুশদীর লুনা বলেন, রাস্তার ওপর গাড়ি রেখে যাত্রী ওঠানামা, অবৈধ পার্কি এগুলো বন্ধ করতে হবে। মানুষকে বুঝিয়ে বলার পরও না বুঝলে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে। বিকল্প হিসেবে বাসিয়া ব্রিজের পাশে নতুন ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফর রহমান, বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী, উপজেলা প্রকৌশলী আবু সাইদ, কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসাইন, দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজ আরব খান প্রমুখ।
বিডি প্রতিদিন/কেএ