২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় প্রিমিয়ার স্টল ক্যাটাগরিতে দ্বিতীয় সেরার পুরস্কার পেয়েছে ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপ।
মেলার সমাপনী দিনে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পরিচালক মো. মাহমুদুর রহমান খান।
পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের মাল্টিপারপাস হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই’র প্রশাসক হাফিজুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব আবদুর রহিম। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিচালক ও রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) সচিব বিবেক সরকার।
এ প্রসঙ্গে ব্যাপারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পরিচালক মো. মাহমুদুর রহমান খান বলেন, মিনিস্টার গ্রুপ উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশেই বিশ্বমানের ইলেকট্রনিকস পণ্য তৈরি করছে ও সুলভ মূল্যে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এছাড়াও বিক্রির পরেও সেবা দিচ্ছে।
তিনি আরও বলেন, ক্রেতাদের জন্য সারাদেশে মিনিস্টার গ্রুপের “কোটিপতি হোন” অফার চলছে। এই অফারের মিনিস্টার ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনলেই গ্রাহকরা পাচ্ছেন আকর্ষণীয় স্ক্র্যাচকার্ড। এই স্ক্র্যাচকার্ড ঘষে হতে পারেন কোটিপতি কিংবা লাখপতি। এছাড়াও রয়েছে একটির সঙ্গে আরেকটি ফ্রি, গিফট বক্স, বিশাল ডিসকাউন্টসহ নিশ্চিত উপহার। ইতোমধ্যে আমরা ২ জন লাখপতি পেয়েছি।
মাহমুদুর রহমান খান বলেন, '২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা থেকে একজন লাখপতি বিজয়ী পেয়েছি এবং জামালপুর থেকে একজন লাখপতি বিজয়ী পেয়েছি। মিনিস্টার গ্রুপ ক্রেতাদের কথা চিন্তা করে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বাণিজ্য মেলাতেও তার ব্যতিক্রম ছিল না। ক্রেতাদের অভাবনীয় উপস্থিতিই তা প্রমাণ করে। এই উৎসাহে পরবর্তী দিনে মিনিস্টার আরও বেশি কাজ করে যাবে গ্রাহকদের সুবিধার জন্য।'
বিডি প্রতিদিন/মুসা