গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের আলাই নদীর ভূতমারায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অফিস। অভিযানে নদীতে পেতে রাখা ১৪টি নিষিদ্ধ জাল জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে সাঘাটা থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সাঘাটা উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিজানুর রহমান।