ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বেসরকারি ‘আহমেদ হাসপাতালে’ ভুল চিকিৎসায় রাকিবা আক্তার (১৯) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। গতকাল সকালে স্বজনরা হাসপাতাল ভাঙচুর ও বিক্ষোভ করেন। রাকিবা উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের মিজান মিয়ার মেয়ে। এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর (সার্কেল) পিয়াস বসাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।