কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ইদানীং স্ক্যাবিস বা খোসপাঁচড়াসহ বিভিন্ন ধরনের চর্মরোগ ছড়িয়ে পড়েছে। ঘরে ঘরে চর্মরোগী। তবে এসব রোগে বেশি ভুগছে শিশুরা। চিকিৎসকরা বলছেন, পরিবারে একজন এ রোগে আক্রান্ত হলে সবাইকে একসঙ্গে এর ওষুধ সেবন করতে হবে। না হলে এ রোগ থেকে সহজে মুক্তি মিলবে না। ডাক্তারের কাছে এক বছরের মেয়েকে নিয়ে আসা উপজেলার বাতিসা ইউনিয়নের পাটানন্দী গ্রামের শিপু বলেন, ‘প্রথমে মেয়ের হাতে কয়েকটা খোসপাঁচড়া দেখা দেয়। ধীরে ধীরে তা পুরো শরীরে ছড়িয়ে পড়ে। ডাক্তার দেখিয়ে চিকিৎসা করানোর পর কিছুটা কমে। তবে পরে আবার মুখমণ্ডল ও মাথায় দেখা দেয়। চুলকানিতে বাচ্চা অস্থির হয়ে যায়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে। তবে তিন মাসেও সারেনি।’ েেরন্ট-এ-কার ব্যবসায়ী মো. জামাল বলেন, ‘প্রথমে এ চুলকানি রোগ দেখা দেয় আমার শরীরে। এরপর আমার শিশু কন্যাসহ পরিবারের সবাই আক্রান্ত হয়। এতে বেশি কষ্ট পাচ্ছেন আমার বয়োবৃদ্ধ মা।’ চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. ইকবাল হোসেন জানান, প্রতিদিন বহির্বিভাগে শতাধিক রোগী দেখেন তিনি। যার অন্তত ৭০ জনই স্ক্যাবিস আক্রান্ত। এর মধ্যে শিশুর সংখ্যা বেশি। পরামর্শ অনুযায়ী পরিবারের সবাই একসঙ্গে ওষুধ ব্যবহার করছেন না বিধায় এ রোগ সারছে না। ওষুধের পাশাপাশি নির্দেশিত নিয়ম না মানলে এ রোগ থেকে সহজে মুক্তি মিলবে না। তিনি বলেন, কয়েক দিন ওষুধ ব্যবহারে স্ক্যাবিসের জীবাণু মরে গেলেও চুলকানি সারতে কয়েক সপ্তাহ লেগে যায়। তাঁর পরামর্শ-পরিবারের সব সদস্যকে একসঙ্গে চিকিৎসা নিতে হবে, নিয়মিত কাপড় ও বিছানাপত্র পরিষ্কার রাখতে হবে, পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী বলেন, ‘আমাদের হাসপাতালের বহির্বিভাগে বয়স্ক-শিশু মিলিয়ে প্রতিদিন আট শ থেকে এক হাজার রোগী আসে বিভিন্ন রোগের চিকিৎসা নিতে। এর মধ্যে শূন্য থেকে পাঁচ বছর বয়সি শিশুই হয় তিন শর অধিক।
শিরোনাম
- ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী
- মালয়েশিয়ায় ড্রোনের সহায়তায় অভিযানে ৩২ অভিবাসী আটক
- সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর বন্দুকযুদ্ধ, নিহত ১
- হবু স্বামীকে দুর্গ থেকে ফেলে হত্যা: ‘অপরাধী মেয়ে হলেও শাস্তি চায় পরিবার
- ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদে চিঠি
- শেষ বাঁশিতে হতাশ ইরান, বিশ্বকাপে বাঁচার শেষ আশা যেভাবে এখন অন্যদের হাতে
- বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
- মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দু’টি বোটসহ আটক ২১
- অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে: জয়নুল আবদিন
- মনোহরগঞ্জে তিন বছরেও শেষ হয়নি সড়ক সংস্কার, দুভোর্গ চরমে
- খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : ডিএসসিসি প্রশাসক
- বরিশালজুড়ে ক্লিনিকে বিশেষ নজরদারির ঘোষণা অ্যানেস্থেসিয়া চিকিৎসকদের
- করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী
- আফ্রিকার স্বর্ণে কোটি কোটি ডলারের লাভ যাচ্ছে কোথায়?
- ফেনীতে যুবলীগ নেতার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার
- ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো
- মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান
- বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর: অর্থমন্ত্রী
- মেসি-ইয়ামাল বিতর্কে বিস্ফোরক মন্তব্য সুয়ারেজের
চর্মরোগে নাজেহাল শিশুরা
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর
২ মিনিট আগে | মন্ত্রীকথন
ইতালিতে স্ত্রী-কন্যাসহ প্রবাসী খুন: এক বছর আগেই এসেছিল হত্যার হুমকির উড়ো চিঠি
১৬ মিনিট আগে | দেশগ্রাম
উপকূলের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার পথ থেকে ঝরে পড়ছে: প্রতিমন্ত্রী ড. ফরিদ
২০ মিনিট আগে | মন্ত্রীকথন
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম