উপকূলীয় জেলা বরগুনায় শীতজনিত শ্বাসযন্ত্রের সংক্রমণ (এআরআই) রোগীর সংখ্যা এক মাসে সরকারি হিসাবে ৭ শতাধিক ছাড়িয়ে গেছে। তবে এ পর্যন্ত মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।
বরগুনা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ১ নভেম্বর ২০২৫ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতজনিত রোগে বরগুনা জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ৭৭৩ জন রোগী চিকিৎসা নিয়েছে। এদের মধ্য ০ থেকে ২০ বছরের সংখ্যা বেশী। এছাড়াও ৫০ উর্ধ্ব নারী-পুরুষ একটানা ঘন কুয়াশা ও শৈত্যে প্রবাহে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বলে মাঠ পর্যায় থেকে জানা গেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮ টা থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত) বরগুনার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালসহ উপজেলায় ১৯ জন আক্রান্ত হলেও চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছেন ১০ জন।
আজ সকালে আমতলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ২ জন এবং পাথরঘাটা স্বাস্থ্য কেন্দ্রে ১ জন রোগী ভর্তি হয়েছেন।
বিডি-প্রতিদিন/জামশেদ