নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় চল্লিশা এলাকার তমাল এন্ড তন্ময় নামের অটো রাইস মিলের দুই শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় জেলার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের চল্লিশাকান্দা রেল লাইনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফুর রহমানের ছেলে রাসেল ইসলাম (২৫) ও দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার ছোটবাউল গ্রামের সন্তোষ রায়ের ছেলে আকাশ রায় (২৪)।
পুলিশ শ্রমিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জীবন কুমার সাহার অটো রাইস মিলে ১৫ জন শ্রমিক কাজ করতেন। শনিবার মিল বন্ধ থাকায় বিকালে কয়েকজন শ্রমিক বেড়াতে বের হন পাশের রেল লাইনে।
শ্রমিক আতাউর রহমান ও মাহফুজ হাসান জানায়, তারা সাত থেকে আটজন রেল লাইনের কাছে ঘুরতে যায়। ছবিও তুলে। এসময় খারাপ লাগছে বলে রাসেল ও আকাশ মিলে ফিরে যাবার কথা বলে চলে যায়। কিছুক্ষণ পরই মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চলে গেলে অন্যরা জুতা পরে থাকতে দেখে এগিয়ে যায়।
তারা জানায় ট্রেনের ধাক্কায় দুজনই পড়ে যায়। দুজনকে পাশে পড়ে থাকা দেখে উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শ্রদ্ধানন্দ নাথ বলেন, সন্ধ্যা সাতটায় দুজনকে নিয়ে আসে। পরীক্ষা নিরীক্ষা করে আমরা মৃত পাই।
এ ব্যাপারে চাউলকল মালিক সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাকি জানান, দিনব্যাপী বিদ্যুৎ না থাকায় তারা বাইরে বের হয়। সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে ।
বিডি প্রতিদিন/হিমেল