কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় আরিয়ান সাব্বির (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে পাটয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি গ্রামের বাবর আলী মার্কেট এলাকায় ঘটনা ঘটে।
নিহত আরিয়ান সাব্বির মাইজহাটি গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি কিশোরগঞ্জ ওয়ালী নেওয়াজ খান কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালাচ্ছিলেন আরিয়ান সাব্বির। মাইজহাটি বাবর আলী মার্কেট এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এতে আরিয়ান সাব্বির গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার বিষয়টি জানান, আরিয়ান সাব্বিরকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। তার মরদেহ হাইওয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ