লালমনিরহাট জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন এ কে এম মমিনুল হক। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে লালমনিরহাটে নিজ কার্যালয়ে যোগদান করেন তিনি।
দায়িত্ব গ্রহণকালে তিনি জেলার সার্বিক উন্নয়নে ও জনকল্যাণে সবার সহযোগিতা কামনা করেন। এর আগে গত মঙ্গলবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ প্রদান করা হয়।
নবনিযুক্ত এই জেলা পরিষদ প্রশাসক বর্তমানে লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
বিডি-প্রতিদিন/এমই