দেশজুড়ে হাম রোগ দিন দিন মহামারী আকার ধারন করছে। মাগুরা জেলা এর ব্যাতিক্রম না। হাম রোগীদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি ইউনিট চালু করা হয়েছে। বর্তমানে এই এই ইউনিটের তত্ত্বাবধানে ১১ জন হাম আক্রান্ত রোগী আছে। যার মধ্যে ৮ জন শিশু, ৩ জন প্রাপ্ত বয়স্ক।
আজ শনিবার সকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান শনিবার সকালে মাগুরা সদর হাসপাতালে আক্রান্ত রোগী পরিদর্শনে যান। এ সময় সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে ১১ জন হাম আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন, যার মধ্যে ৮ জন শিশু ও ৩ জন প্রাপ্তবয়স্ক। রোগীদের জন্য বিশেষ ইউনিট চালু করা হয়েছে।
পরিদর্শন শেষে এমপি মনোয়ার হোসেন খান জানান, দেশে হাম রোগ উদ্বেগজনক হারে বাড়ছে এবং মহামারির আশঙ্কা রয়েছে। তবে মাগুরায় পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে। চিকিৎসকরা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন। এ রোগের লক্ষণ দেখা দিলেই দ্রুত হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।
পাশাপাশি তিনি জানান, হাম প্রতিরোধে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে এবং সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক