উৎসবমুখর পরিবেশে টঙ্গীতে বর্ণিল আয়োজনে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।
মঙ্গলবার সকালে টঙ্গীর এরশাদনগরে বিএনপি নেতা কামরুল ইসলাম কামুর উদ্যোগে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ছিল পান্তা-ইলিশ ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার স্বেচ্ছাসেবক দলের নেতা সাকিলসহ অন্য নেতাকর্মীরা।
বিএনপি নেতা কামরুল ইসলাম কামু বলেন, ‘বিগত সরকারের আমলে মানুষ বৈশাখী অনুষ্ঠানও করতে পারেনি। দীর্ঘ ১৭ বছর পর শান্তিতে বর্ষবরণ অনুষ্ঠান করা সম্ভব হয়েছে।’
বিডি-প্রতিদিন/এমই