মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকাণ্ডে একটি বাড়িতে ১৩টি রুম আগুনে পুড়ে গেছে। তবে, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ সোমবার সকাল প্রায় ৮টা দিকে উপজেলার ভিটিকান্দি এলাকায় কুলসুম বেগমের ব্যাচেলর বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, আগুনে একটি সেমিপাকা ঘরের ১৩টি ব্যাচেলর রুমের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সকলেই গজারিয়া নিপ্রো জি এম আই কোম্পানিতে চাকরি করেন। অগ্নিকাণ্ডের সময় সবাই ডিউটিরত ছিলেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকাল ৭.৫৫ মিনিটে গজারিয়া ফায়ার স্টেশনে মোছা. কুলসুম বেগমের ব্যাচেলর বাড়িতে আগুন লাগার খবর পাই।
সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করে। তবে আগুনে কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
তিনি আরও জানান, গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে হতাহতের আশঙ্কা ছিল। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে সবাই।
বিডি-প্রতিদিন/জেডআর