কিশোরগঞ্জের নিকলীতে ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে নিকলী থানা পুলিশের একটি আভিযানিক দল তাদের গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নিকলী উপজেলার ভাটি বরাটিয়া গ্রামের আলী হোসেনের ছেলে নাদিম (২৯) ও তার স্ত্রী রানু (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল ভাটি বরাটিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় নাদিম ও তার স্ত্রী রানুকে নিজ বাড়ি থেকে ৬২ পিস ইয়াবা ও নগদ ১৩ হাজার ৪৪০ টাকাসহ গ্রেফতার করে। অভিযানের সময় আনোয়ার হোসেন নামে একজন দৌড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশে নিকলীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/টিএ