কিশোরগঞ্জ শহরের পুরান থানা নিবাসী বীর মুক্তিযোদ্ধা মো. আফতাব উদ্দিন (৭৭) আর নেই। তিনি আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ এশার নামাজের পর শহীদী মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা শেষে চর শোলাকিয়া বাগে জান্নাত গোরস্তানে তাকে দাফন করা হবে।
তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, তিনি সামরিক বাহিনীতে কর্মরত থাকাবস্থায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/জেডআর