বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে কিশোরগঞ্জে প্রেস ব্রিফিং করেছে জেলা তথ্য অফিস।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় জেলা তথ্য অফিসের কনফারেন্স কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সিনিয়র জেলা তথ্য অফিসার মো. আসাদুজ্জামান কাউছার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত অগ্রাধিকার কর্মসূচিগুলো তুলে ধরেন।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ কওকুফ, খাল খনন, বৃক্ষরোপণসহ বিভিন্ন নাগরিক সুবিধা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। জনগণ এসবের সুফল পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জেলা তথ্য অফিসও এ লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে কাজ করছে।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, কিশোরগঞ্জ জেলায় ২৬ হাজার ৭৬৪ জন কৃষকের প্রায় ২২ কোটি টাকা কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী জেলা তথ্য অফিসার মো. ফখরুল ইসলাম। প্রেস ব্রিফিংয়ে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনআরএইচ