চাঁপাইনবাবগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫ দিনবাপী মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এর উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এই প্রশিক্ষনের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।
জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অফিসার সিদ্দিকা সোহেলী রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক নাকীব হাসান তরফদার প্রমুখ। এই প্রশিক্ষনে জেলার ৫উপজেলার ২৫জন নারী অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম