গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্বকাপের উন্মাদনায় পর্তুগালের পতাকা টানাতে গাছে উঠে জ্ঞান হরান শামিম মিয়া(৩০) নামের এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ওই যুবককে উদ্ধার করে।
শনিবার (১৩ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার পৌরশহরের বৈরিহরিনমারী এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ওই যুবক একই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিশ্বকাপ ফুটবল উন্মাদনাকে ঘিরে নিজ সমর্থিত দল পর্তুগালের পতাকা টানানোর জন্য কদম গাছে ওঠেন শামিম। এ সময় হঠাৎ গাছের উপরেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। বিষয়টি টের পেয়ে দ্রুত পলাশবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা।
পরে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞান অবস্থায় থাকা শামিম নিরাপদে নিচে নামিয়ে আনেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা।
পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ লোকমান হাকিম বলেন, পতাকা টানাতে এক যুবক জ্ঞান হারিয়ে আটকে আছে এমন খবরে আমরা ঘটনাস্থলে যাই। পরে একটি কদম গাছ থেকে ওই যুবককে নিরাপদে নিচে নামিয়ে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি সকলকে নিরাপত্তা নিশ্চিত করে পতাকা টানানোর আহ্বান জানান।
বিডি প্রতিদিন/আরকে