দুর্নীতির অভিযোগ দেশকে তাড়া করে ফিরছে জন্মলগ্ন থেকেই। রক্তার্জিত স্বাধীনতার পর জাতি যখন যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে হিমশিম, সে সময়ই এক মার্কিন মন্ত্রী ‘তলাবিহীন ঝুড়ি’ বলার ধৃষ্টতা দেখিয়েছিলেন। বিগত ৫৫ বছরে নানা ক্ষেত্রেই উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। জাতীয় আয় থেকে শুরু করে শিল্প-বাণিজ্য-অর্থনীতি- কৃষি সব ক্ষেত্রেই প্রবৃদ্ধি যথেষ্ট। অবস্থানের বিশ্ব মানদণ্ডে, নিম্ন মধ্যম আয়ের বিচারে, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্য, দুর্নীতির তকমা আমাদের পিছু ছাড়ছে না। গত ফেব্রুয়ারিতে প্রকাশ করা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনেও বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। যেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। খুবই অসম্মানজনক। এ দুর্ভাগ্যদশা থেকে বেরিয়ে আসার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, তাঁর সরকার দুর্নীতি সহ্য করবে না। বৃহস্পতিবার টিআইবির প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি সরকারের এ অবস্থানের কথা জানান। সেখানে দেশের দুর্নীতি পরিস্থিতি এবং তা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। তাতে প্রতীয়মান হয় বর্তমান সরকার বিশ্বজুড়ে বার্তা দিতে চায় যে তারা দুর্নীতির বিরুদ্ধে প্রকৃতই আপসহীন ও অঙ্গীকারবদ্ধ। এর অংশ হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে, ২০২৮ সালের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কনফারেন্স বাংলাদেশে আয়োজনের প্রস্তাব দেয় টিআইবি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলে, তিনি বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। নীতিগতভাবে একমত হন। এটাও ইতিবাচক। সরকারের শীর্ষ নেতৃত্ব যদি দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেন, সেই আলোকে নির্দেশনা দেন এবং তার পরিপালন তদারক করেন অবশ্যই সুফল মিলবে। রাষ্ট্রযন্ত্র ও সমাজের সব ক্ষেত্র থেকে দুর্নীতির মূলোৎপাটনে বিদ্যমান বিধানের প্রয়োগই যথেষ্ট। যেকোনো পর্যায়ে দুর্নীতির অভিযোগ দ্রুত তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। দুর্নীতি প্রমাণিত হলে তাৎক্ষণিক চাকরিচ্যুতি এবং যথোপযুক্ত দণ্ড প্রদান করা হলে, দুর্নীতি না কমার কোনো কারণ নেই। এ ব্যাপারে সরকারকে সর্বাত্মক সহায়তা দিতে হবে রাজনৈতিক নেতৃত্ব, সুশীল সমাজসহ সব অংশীজনকে। দুর্নীতির কালিমামুক্ত সমাজ বিনির্মাণ হোক জাতির অবিচল লক্ষ্য।
শিরোনাম
- ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো
- সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না: এমপি খায়ের ভূঁইয়া
- লালমনিরহাটে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত
- ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
- চুক্তির পরও লেবানন সীমান্তে বোমাবর্ষণ ইসরায়েলের: রিপোর্ট
- প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে সফলতার জন্য সংসদে ধন্যবাদ
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
- দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম
- মার্কিন হামলার পরও সিরিক বন্দরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি: ইরানি গণমাধ্যম
- নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
- তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো
- অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
- দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
- ইসরায়েল-লেবানন চুক্তির ১৪ দফা রূপরেখা প্রকাশ যুক্তরাষ্ট্রের
- কুমিল্লায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২
- বর্ষার প্রভাবে ঢাকার বায়ুমানে উন্নতি, দূষণে শীর্ষে জাকার্তা
- মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
- আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
দুর্নীতিকে ‘না’
কলঙ্কমুক্তি হোক জাতির লক্ষ্য
প্রিন্ট ভার্সন