আজমপুরের একটি কেন্দ্রে প্রথম পাঁচ ঘণ্টায় ২০ দশমিক ৭০ শতাংশ ভোট পড়েছে। আমজাদ স্মৃতি উচ্চ বিদ্যালয়য়ের কেন্দ্রের ৩ হাজার ৬৮টি ভোটের মধ্যে দুপুর ১২.৪৫ পর্যন্ত ৬২৮ ভোট পড়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ১ টার দিকে ঢাকা-১৮ আসনের আমজাদ স্মৃতি উচ্চ বিদ্যালয়য়ের কেন্দ্র আজমপুরে কথা বলে এ তথ্য জানা গেছে।
আমজাদ স্মৃতি উচ্চ বিদ্যালয় প্রিসাইডিং অফিসার মোস্তফা কামাল বলেন, দুপুর ১২.৪৫ পর্যন্ত ২০.৭০ শতাংশ ভোট পড়েছে। ৩০৬৮ এর মধ্যে ৬২৮ টি ভোট পড়েছে। সকাল থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিডি প্রতিদিন/হিমেল