ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন সংগীতশিল্পী রবি চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মেরুল বাড্ডার আলাতুন্নেসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
ভোটদান শেষে কেন্দ্রের বাইরে বাংলাদেশ প্রতিদিনকে রবি চৌধুরী বলেন, ‘আলহামদুলিল্লাহ, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আমি মেরুল বাড্ডা আলাতুন্নেসা কেন্দ্রে ভোট দিলাম। খুব সুন্দর পরিবেশ, এরকম ভোটই আমরা চেয়েছিলাম।’
নির্বাচনী ফলাফল নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ, বিজয়ের দেখা হবে। বিপুল ভোটে ধানের শীষের জয় হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
এ সময় তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং ঢাকা-১১ আসনের বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুমকে অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা জানান।
ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়েও তিনি ইতিবাচক মন্তব্য করেন। রবি চৌধুরী বলেন, ভোট প্রদানের সময় কেন্দ্রে সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
বিডি প্রতিদিন/জুনাইদ