কুষ্টিয়ার মিরপুরে ভোটকেন্দ্রে পুলিশের সঙ্গে অসদাচরণের দায়ে মো. অনিক হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং পাঁচশত টাকা জমিমানা করা হয়। অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত অনিক পোড়াদহ ইউনিয়নেট কাটদহচর গ্রামের আজগর রহমানের ছেলে।
প্রতয়ক্ষদর্শীরা জানান, ওই যুবক ভোট কেন্দ্রে প্রবেশ করে নিজের ভোট প্রদান করেন। পরে কেন্দ্রের মধ্যে দাঁড়িয়ে থাকলে একজন দায়িত্বরত পুলিশ সদস্য তাকে কেন্দ্র থেকে সরে যেতে বলেন। এসময় ওই যুবক পুলিশ সদস্যকে দুই টাকার পুলিশ সম্বোধন করে গালাগাল করেন।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোট কেন্দ্রের মধ্যে পুলিশের সঙ্গে অসদাচরণের দায়ে অনিক হোসেন নামে এক যুবককে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং পাঁচশত টাকা জমিরমানা করা হয়েছে। অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড দেয়া হয়।
বিডি প্রতিদিন/নাজিম