শিরোনাম
প্রকাশ: ০০:০০, সোমবার, ১৩ মার্চ, ২০২৩

বিশ্বসেরাদের উড়িয়ে সিরিজ জয়

মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন
বিশ্বসেরাদের উড়িয়ে সিরিজ জয়

ক্রিস জর্দানের বলে স্কয়ার ড্রাইভ খেললেন তাসকিন আহমেদ। বল বাউন্ডারি রশি স্পর্শ করার আগেই জস বাটলারের সামনে গিয়ে পেশি দেখিয়ে বীরত্বের জানান দেন নাজমুল হোসেন শান্ত। মুখে কথা নেই কিন্তু শান্তর ‘অশান্ত’ শরীরী ভাষার একটাই অর্থ, ‘তোমরা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পার, ঘরের মাঠে আমরাই সেরা!’

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টানা দুই টি-২০তে হারিয়ে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ। বন্দরনগরী চট্টগ্রামে প্রথম টি-২০ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। গতকাল দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলেন সাকিব আল হাসানরা। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের বিরুদ্ধে যে কোনো ফরম্যাটে প্রথম সিরিজ জয়।

বল হাতে মেহেদী হাসান মিরাজের ম্যাজিক এবং ব্যাট হাতে শান্ত ছন্দে বাজিমাত করলেন টাইগাররা। মাত্র ১২ রানে ৪ উইকেট এবং ব্যাট হাতে ১৬ বলে ২০ রান করে ম্যাচসেরা হলেন মিরাজ। আর ৪৭ বলে ৪৬ রানের হার না মানা ইনিংস খেলেন যেন সমর্থকদের হৃদয় জয় করলেন শান্ত। গতকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ১১৭ রানের বেশি করতে পারেননি ইংলিশরা। সর্বোচ্চ ২৮ রান করেন বেন ডাকেট। ১১৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ বল হাতে রেখে জিতে যায় বাংলাদেশ। তিন ম্যাচের টি-২০ সিরিজে টানা দুই জয়। সিরিজ নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচটি এখন হয়ে গেল কেবলই আনুষ্ঠানিকতার। এ ম্যাচে জয়ের ভীত গড়ে দিয়েছিলেন বাংলার বোলাররা।  টি-২০র ‘মাস্টার মাইন্ড’ ইংল্যান্ড মিরপুরের উইকেটই বুঝতে পারেনি। টসে হেরে যাওয়ায় তাদের জন্য কাজটা আরও কঠিন হয়ে যায়। তবে প্রথমে ব্যাট করতে নেমে ইংলিশদের শুরুটা কিন্তু দুর্দান্ত ছিল। পাওয়ার প্লেতে মাত্র এক উইকেট হারিয়ে ৫০ রান করে। এরপরই যেন ভুলটা করে বসেন ইংলিশরা। আরও আগ্রাসী হওয়ার চিন্তা করতে গিয়ে উল্টো ৭ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে যায়। ইংলিশদের স্কোর হঠাৎ ৫০/১ থেকে ৫৭/৪ হয়ে যায়। ওপেনার ফিল সল্টকে ‘কট অ্যান্ড বোল্ড’ করেন ক্যাপ্টেন সাকিব। পেসার হাসান মাহমুদের দুর্দান্ত এক ইয়র্কারে ক্যাপ্টেন বাটলারের স্ট্যাম্প উড়ে যায়। মঈন আলিকে ফিরিয়ে দেন মিরাজ। এই ধাক্কা থেকে শেষ পর্যন্ত আর সামলে উঠতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়নরা। মিরাজ বলেন, ‘পাওয়ার প্লেতে ওদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল ১৬০ রান হয়ে যেতে পারে। সাকিব ভাইয়ে ব্রেক থ্রুর পর সব কিছু চেঞ্জ হয়ে যায়।’ শেষ দিকে আরেক ধাক্কায় রীতিমতো দিশাহারা হয়ে যায় ইংল্যান্ড। ৯১-১০০ রানের মধ্যে আবারও তিন উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। শেষ ভরসা লোয়ার অর্ডারের তিন ব্যাটসম্যান স্যাম কারেন, ক্রিস ওকস ও ক্রিস জর্দানকে হারিয়ে ১১৭ রানেই প্যাকেট হয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। মেহেদী হাসান মিরাজ টি-২০তে তার ক্যারিয়ার সেরা বোলিং করেন। অথচ প্রথম ম্যাচের একাদশেই ছিলেন না তিনি। গতকাল সুযোগ পেয়েছেন শামীম পাটওয়ারীর জায়গায়। আর সুযোগ পেয়েই বাজিমাত করে দিলেন। মজার বিষয় হচ্ছে, এ ম্যাচে ছয় বোলার নিয়ে খেলতে নেমেছিল টিম বাংলাদেশ। কিন্তু সাকিব বোলার ব্যবহার করেছেন আটজন। নিজেও চার ওভারের কোটা পূরণ করতে পারেননি। ঘন ঘন বোলিং পরিবর্তন করে ইংলিশদের বিভ্রান্ত করেছেন সাকিব। তার ক্যারিশম্যাটিক ক্যাপ্টেন্সিতে পথ হারিয়ে ফেলে ব্যাটিংয়ে দারুণ শুরু করা ইংল্যান্ড। টি-২০তে ১১৮ রানের টার্গেট- এর চেয়ে সহজ লক্ষ্য আর হয় না! কিন্তু খানিকটা বেশি আবেগী হতে গিয়ে যেন বিপদ ডেকে এনেছিলেন ব্যাটসম্যানরা। পাওয়ার প্লেতে আউট হয়ে যান দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। দৃষ্টিনন্দন দুটি বাউন্ডারি হাঁকানোর পরও ইনিংসটা বড় করতে পারেনি তৌহিদ হৃদয়। তবে একপ্রান্ত আগলে রেখে ছিলেন শান্ত। চতুর্থ উইকেট জুটিতে মিরাজের সঙ্গে ৩২ বলে ৪১ রানের জুটি গড়ে দলকে নিরাপদে পৌঁছে দেন। বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে সিরিজ জিতে যেন বিশ্বজয়ের আনন্দে মাতে বাংলাদেশ। মিরাজ বলেন, ‘আমরা সব দলের বিরুদ্ধেই সিরিজ জিতেছিলাম। কেবল ইংল্যান্ডের বিরুদ্ধে অপূর্ণতা ছিল। আজ সিরিজ জিতে সেটিও পূর্ণতা পেল। সিরিজ জেতা মানেই তো আনন্দ।’ প্রথম দুই ম্যাচেই সিরিজ নিশ্চিত হওয়ায় এখন টাইগারদের লক্ষ্য হোয়াইটওয়াশ। আর এই সুযোগটা যে বাংলাদেশ হাতছাড়া করতে চায় না তা ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে আসা মিরাজের হাসিই বলে দিচ্ছিল, ‘আমরা জয় নিয়ে আগে থেকে ভাবি না। কেবল নিজেদের কাজটা ঠিকমতো করতে চাই। সেটা করতে পারলে জয় তো আসবেই।’

এই বিভাগের আরও খবর
গলদ আছে, তাই দরিদ্রতা বাড়ছে
গলদ আছে, তাই দরিদ্রতা বাড়ছে
ঢাকা ও চট্টগ্রামে পতাকামিছিল
ঢাকা ও চট্টগ্রামে পতাকামিছিল
পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের
পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের
হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর তথ্য নেই
হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর তথ্য নেই
নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে শঙ্কা
নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে শঙ্কা
আইনের শাসন প্রতিষ্ঠায় যথাসাধ্য চেষ্টা
আইনের শাসন প্রতিষ্ঠায় যথাসাধ্য চেষ্টা
শত শত নিরীহ ও মুক্তিকামী মানুষকে জেলখানায় হত্যা
শত শত নিরীহ ও মুক্তিকামী মানুষকে জেলখানায় হত্যা
পুলিশি পাহারায় সচিবালয় ছাড়েন অর্থ উপদেষ্টা
পুলিশি পাহারায় সচিবালয় ছাড়েন অর্থ উপদেষ্টা
ভিন্নমত ও নারীদের হেনস্তার প্রবণতা উদ্বেগজনক
ভিন্নমত ও নারীদের হেনস্তার প্রবণতা উদ্বেগজনক
আগামী নির্বাচন স্মরণীয় করে রাখতে হবে
আগামী নির্বাচন স্মরণীয় করে রাখতে হবে
চুরি ধরতে চাওয়ায় মা-মেয়ে খুন
চুরি ধরতে চাওয়ায় মা-মেয়ে খুন
পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ ও আসিফ
পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ ও আসিফ
সর্বশেষ খবর
সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী

১ সেকেন্ড আগে | পূর্ব-পশ্চিম

রংপুরে বীর মুক্তিযোদ্ধা হত্যার প্রতিবাদে মানববন্ধন
রংপুরে বীর মুক্তিযোদ্ধা হত্যার প্রতিবাদে মানববন্ধন

৫ মিনিট আগে | দেশগ্রাম

ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ

১৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

তফসিলের মধ্য দিয়ে বাংলাদেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে: মির্জা ফখরুল
তফসিলের মধ্য দিয়ে বাংলাদেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে: মির্জা ফখরুল

১৭ মিনিট আগে | রাজনীতি

টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল
টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল

৪০ মিনিট আগে | দেশগ্রাম

জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু

৪৮ মিনিট আগে | ভোটের হাওয়া

দম ফুরিয়ে আসছে, বাঁচার উপায় কী
দম ফুরিয়ে আসছে, বাঁচার উপায় কী

৫৩ মিনিট আগে | মুক্তমঞ্চ

ধানের শীষ বিজয়ী হলে দেশে উন্নয়ন হয়: আনিসুল হক
ধানের শীষ বিজয়ী হলে দেশে উন্নয়ন হয়: আনিসুল হক

৫৫ মিনিট আগে | ভোটের হাওয়া

রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের

৫৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

স্ত্রীর পরীক্ষার আসন দেখতে বাধা, রামদা উচিয়ে যুবকের মহড়া
স্ত্রীর পরীক্ষার আসন দেখতে বাধা, রামদা উচিয়ে যুবকের মহড়া

৫৭ মিনিট আগে | দেশগ্রাম

বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত
বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত

৫৮ মিনিট আগে | জাতীয়

মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

বিক্ষোভের মুখে পদত্যাগ করল বুলগেরিয়ার সরকার
বিক্ষোভের মুখে পদত্যাগ করল বুলগেরিয়ার সরকার

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

খামেনি আবারও হুংকার দিলেন
খামেনি আবারও হুংকার দিলেন

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কাফনের কাপড় পরে চট্টগ্রাম ওয়াসার কর্মচারীদের বিক্ষোভ
কাফনের কাপড় পরে চট্টগ্রাম ওয়াসার কর্মচারীদের বিক্ষোভ

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে কুটুমবাড়ি রেস্তোরাঁয় ভোক্তা অধিকারের অভিযান
চট্টগ্রামে কুটুমবাড়ি রেস্তোরাঁয় ভোক্তা অধিকারের অভিযান

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

নাটোরে সড়ক দুর্ঘটনায় হতাহত ১৭ পরিবারকে ৮৩ লাখ টাকার চেক প্রদান
নাটোরে সড়ক দুর্ঘটনায় হতাহত ১৭ পরিবারকে ৮৩ লাখ টাকার চেক প্রদান

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভুরুঙ্গামারী সীমান্তে ২৭ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
ভুরুঙ্গামারী সীমান্তে ২৭ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা
বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

লাইব্রেরি ব্যবস্থাপনায় এআই প্রযুক্তি নতুন অধ্যায়ের সূচনা : প্রধান উপদেষ্টা
লাইব্রেরি ব্যবস্থাপনায় এআই প্রযুক্তি নতুন অধ্যায়ের সূচনা : প্রধান উপদেষ্টা

১ ঘণ্টা আগে | জাতীয়

বিশ্বের দীর্ঘতম ফ্লাইট চালু করলো চীনা প্রতিষ্ঠান
বিশ্বের দীর্ঘতম ফ্লাইট চালু করলো চীনা প্রতিষ্ঠান

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তিন উপদেষ্টাকে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের দফতর বণ্টন
তিন উপদেষ্টাকে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের দফতর বণ্টন

১ ঘণ্টা আগে | জাতীয়

সেন্টমার্টিনে সিমেন্ট পাচারের সময় ১১ জন আটক
সেন্টমার্টিনে সিমেন্ট পাচারের সময় ১১ জন আটক

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

শীতে গাজায় ভয়াবহ অবস্থা, তীব্র ঠাণ্ডায় শিশুর মৃত্যু
শীতে গাজায় ভয়াবহ অবস্থা, তীব্র ঠাণ্ডায় শিশুর মৃত্যু

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বরিশালে কৃষি বিষয়ে তরুণদের প্রশিক্ষণ
বরিশালে কৃষি বিষয়ে তরুণদের প্রশিক্ষণ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বালিয়াকান্দিতে মহানাম যজ্ঞানুষ্ঠান
বালিয়াকান্দিতে মহানাম যজ্ঞানুষ্ঠান

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

কুড়িগ্রামে শিক্ষার মানোন্নয়নে রংপুর অধিদপ্তরের পরিদর্শন কার্যক্রম
কুড়িগ্রামে শিক্ষার মানোন্নয়নে রংপুর অধিদপ্তরের পরিদর্শন কার্যক্রম

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

এক নজরে তফসিল
এক নজরে তফসিল

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সর্বাধিক পঠিত
শিশু উদ্ধারে ১৮ ঘণ্টা পার, গর্ত খোঁড়া শেষে চলছে সুরঙ্গ করার কাজ
শিশু উদ্ধারে ১৮ ঘণ্টা পার, গর্ত খোঁড়া শেষে চলছে সুরঙ্গ করার কাজ

১২ ঘণ্টা আগে | দেশগ্রাম

সাবেক উপদেষ্টা আসিফ যোগ দিচ্ছেন গণঅধিকার পরিষদে: রাশেদ খান
সাবেক উপদেষ্টা আসিফ যোগ দিচ্ছেন গণঅধিকার পরিষদে: রাশেদ খান

৬ ঘণ্টা আগে | রাজনীতি

গভীর নলকূপে আটকে শিশু সাজিদ, মায়ের হৃদয়বিদারক আকুতি
গভীর নলকূপে আটকে শিশু সাজিদ, মায়ের হৃদয়বিদারক আকুতি

১০ ঘণ্টা আগে | দেশগ্রাম

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা, জানা গেল কারণ
মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা, জানা গেল কারণ

৭ ঘণ্টা আগে | নগর জীবন

মাঠ প্রশাসন পুরো অদলবদল
মাঠ প্রশাসন পুরো অদলবদল

৮ ঘণ্টা আগে | জাতীয়

স্কুলে ভর্তিতে লটারির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
স্কুলে ভর্তিতে লটারির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

৬ ঘণ্টা আগে | জাতীয়

৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প
৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প

১২ ঘণ্টা আগে | চায়ের দেশ

৩০ ফুট গভীরে ক্যামেরা পাঠিয়েও শিশুটিকে দেখতে পায়নি ফায়ার সার্ভিস
৩০ ফুট গভীরে ক্যামেরা পাঠিয়েও শিশুটিকে দেখতে পায়নি ফায়ার সার্ভিস

১৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

২ ঘণ্টা আগে | জাতীয়

‘গলায় পোড়া দাগ’ ছিল একমাত্র ক্লু, যেভাবে পুলিশের জালে আয়েশা
‘গলায় পোড়া দাগ’ ছিল একমাত্র ক্লু, যেভাবে পুলিশের জালে আয়েশা

৪ ঘণ্টা আগে | জাতীয়

কাল থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা
কাল থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা

৯ ঘণ্টা আগে | নগর জীবন

দেশে ফিরতে চান অভি
দেশে ফিরতে চান অভি

২৩ ঘণ্টা আগে | নগর জীবন

স্কুলে ভর্তির লটারি আজ, ঘরে বসেই দেখা যাবে ফল
স্কুলে ভর্তির লটারি আজ, ঘরে বসেই দেখা যাবে ফল

১২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মহিবুল হাসানকে প্রত্যাহার
প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মহিবুল হাসানকে প্রত্যাহার

৯ ঘণ্টা আগে | জাতীয়

‘বর্তমান সরকারে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে আসিফ মাহমুদ’
‘বর্তমান সরকারে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে আসিফ মাহমুদ’

৪ ঘণ্টা আগে | রাজনীতি

খালেদা জিয়া চিকিৎসায় রেসপন্স করছেন: ডা. জাহিদ
খালেদা জিয়া চিকিৎসায় রেসপন্স করছেন: ডা. জাহিদ

২৩ ঘণ্টা আগে | জাতীয়

'আল্লাহ আমার ছাওয়ালের মরা মুখটাও দেখালা না রে'
'আল্লাহ আমার ছাওয়ালের মরা মুখটাও দেখালা না রে'

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

প্রেস সেক্রেটারি লেভিটকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প
প্রেস সেক্রেটারি লেভিটকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৪৮ ঘণ্টার মধ্যে ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
৪৮ ঘণ্টার মধ্যে ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ

৩ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ড্রোন নকলের অভিযোগ
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ড্রোন নকলের অভিযোগ

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দেশের রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক
দেশের রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক

২৩ ঘণ্টা আগে | অর্থনীতি

তারেক রহমান যেদিন পা দেবেন, সেদিন যেন দেশ কেঁপে ওঠে: মির্জা ফখরুল
তারেক রহমান যেদিন পা দেবেন, সেদিন যেন দেশ কেঁপে ওঠে: মির্জা ফখরুল

৫ ঘণ্টা আগে | রাজনীতি

এ মাসেই তারেক রহমান দেশে ফিরবেন : ইশরাক
এ মাসেই তারেক রহমান দেশে ফিরবেন : ইশরাক

১১ ঘণ্টা আগে | রাজনীতি

জনপ্রশাসনের সিনিয়র সহকারী সচিবসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জনপ্রশাসনের সিনিয়র সহকারী সচিবসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৩ ঘণ্টা আগে | জাতীয়

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা : গৃহকর্মী ৬ দিন, স্বামী ৩ দিনের রিমান্ডে
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা : গৃহকর্মী ৬ দিন, স্বামী ৩ দিনের রিমান্ডে

৫ ঘণ্টা আগে | নগর জীবন

কাজে যোগ দিলেন সেই চিকিৎসক
কাজে যোগ দিলেন সেই চিকিৎসক

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

কাজ করতে গিয়ে শক্তিশালী ব্যক্তি ও গোষ্ঠীর শত্রুতে পরিণত হয়েছি: আসিফ মাহমুদ
কাজ করতে গিয়ে শক্তিশালী ব্যক্তি ও গোষ্ঠীর শত্রুতে পরিণত হয়েছি: আসিফ মাহমুদ

৩ ঘণ্টা আগে | জাতীয়

তিন উপদেষ্টাকে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের দফতর বণ্টন
তিন উপদেষ্টাকে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের দফতর বণ্টন

১ ঘণ্টা আগে | জাতীয়

কড়া নিরাপত্তায় আল-আকসা মসজিদে ইসরায়েলিদের অনুপ্রবেশ
কড়া নিরাপত্তায় আল-আকসা মসজিদে ইসরায়েলিদের অনুপ্রবেশ

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

'তফসিল ঘোষণার পর রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবে'
'তফসিল ঘোষণার পর রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবে'

২ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
এমন খাবার দেওয়া হতো, যা পশুপাখিকেও দেওয়া হয় না
এমন খাবার দেওয়া হতো, যা পশুপাখিকেও দেওয়া হয় না

পেছনের পৃষ্ঠা

চুরি ধরতে চাওয়ায় মা-মেয়ে খুন
চুরি ধরতে চাওয়ায় মা-মেয়ে খুন

প্রথম পৃষ্ঠা

পুলিশি পাহারায় সচিবালয় ছাড়েন অর্থ উপদেষ্টা
পুলিশি পাহারায় সচিবালয় ছাড়েন অর্থ উপদেষ্টা

প্রথম পৃষ্ঠা

আন্দোলনের সঙ্গী হচ্ছে প্রতিপক্ষ
আন্দোলনের সঙ্গী হচ্ছে প্রতিপক্ষ

প্রথম পৃষ্ঠা

মার্কিন ভিসায় আসছে নয়া বিধি
মার্কিন ভিসায় আসছে নয়া বিধি

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

সবার নজর ইসির দিকে
সবার নজর ইসির দিকে

প্রথম পৃষ্ঠা

এখনই মাঠে নেমে পড়ুন নইলে দেশ ধ্বংস হয়ে যাবে
এখনই মাঠে নেমে পড়ুন নইলে দেশ ধ্বংস হয়ে যাবে

প্রথম পৃষ্ঠা

নির্বাচনি ট্রেনের গন্তব্য যেন ফেব্রুয়ারিই হয়
নির্বাচনি ট্রেনের গন্তব্য যেন ফেব্রুয়ারিই হয়

সম্পাদকীয়

নড়াইলে হাড্ডাহাড্ডি বিএনপি জামায়াত
নড়াইলে হাড্ডাহাড্ডি বিএনপি জামায়াত

পেছনের পৃষ্ঠা

প্রতি মাসে নিখোঁজ ১৫ নারী-শিশু
প্রতি মাসে নিখোঁজ ১৫ নারী-শিশু

প্রথম পৃষ্ঠা

পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ ও আসিফ
পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ ও আসিফ

প্রথম পৃষ্ঠা

হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর তথ্য নেই
হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর তথ্য নেই

প্রথম পৃষ্ঠা

রাজশাহীতে ৫০ ফুট গভীর গর্তে দুই বছরের শিশু
রাজশাহীতে ৫০ ফুট গভীর গর্তে দুই বছরের শিশু

প্রথম পৃষ্ঠা

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটে বন্দি
মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটে বন্দি

প্রথম পৃষ্ঠা

শত শত নিরীহ ও মুক্তিকামী মানুষকে জেলখানায় হত্যা
শত শত নিরীহ ও মুক্তিকামী মানুষকে জেলখানায় হত্যা

প্রথম পৃষ্ঠা

আগামী নির্বাচন স্মরণীয় করে রাখতে হবে
আগামী নির্বাচন স্মরণীয় করে রাখতে হবে

প্রথম পৃষ্ঠা

আইনের শাসন প্রতিষ্ঠায় যথাসাধ্য চেষ্টা
আইনের শাসন প্রতিষ্ঠায় যথাসাধ্য চেষ্টা

প্রথম পৃষ্ঠা

ভিন্নমত ও নারীদের হেনস্তার প্রবণতা উদ্বেগজনক
ভিন্নমত ও নারীদের হেনস্তার প্রবণতা উদ্বেগজনক

প্রথম পৃষ্ঠা

পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের
পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের

প্রথম পৃষ্ঠা

খিচুড়ি খাওয়া কেন্দ্র করে ফাঁকা গুলি রেস্টুরেন্টে
খিচুড়ি খাওয়া কেন্দ্র করে ফাঁকা গুলি রেস্টুরেন্টে

পেছনের পৃষ্ঠা

১২৫ আসনে এনসিপির প্রার্থী, চোখ অন্য দলের বিদ্রোহীদের দিকে
১২৫ আসনে এনসিপির প্রার্থী, চোখ অন্য দলের বিদ্রোহীদের দিকে

প্রথম পৃষ্ঠা

১৪০ আসনে প্রার্থী ঘোষণা এনপিপির
১৪০ আসনে প্রার্থী ঘোষণা এনপিপির

নগর জীবন

নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে শঙ্কা
নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে শঙ্কা

প্রথম পৃষ্ঠা

ক্যাপিটাল ড্রামায় জোভান-তটিনী
ক্যাপিটাল ড্রামায় জোভান-তটিনী

শোবিজ

ঢাকা ও চট্টগ্রামে পতাকামিছিল
ঢাকা ও চট্টগ্রামে পতাকামিছিল

প্রথম পৃষ্ঠা

মাঠ প্রশাসন পুরো অদলবদল
মাঠ প্রশাসন পুরো অদলবদল

নগর জীবন

দৃশ্যমান সুপ্রিম কোর্ট সচিবালয়
দৃশ্যমান সুপ্রিম কোর্ট সচিবালয়

পেছনের পৃষ্ঠা

তেজগাঁও কলেজে সংঘর্ষে আহত শিক্ষার্থীর মৃত্যু
তেজগাঁও কলেজে সংঘর্ষে আহত শিক্ষার্থীর মৃত্যু

পেছনের পৃষ্ঠা

আইজিপি বাহারুল আলমকে বরখাস্ত ও গ্রেপ্তার চেয়ে হাই কোর্টে রিট
আইজিপি বাহারুল আলমকে বরখাস্ত ও গ্রেপ্তার চেয়ে হাই কোর্টে রিট

নগর জীবন