শিরোনাম
প্রকাশ: ০০:০০, সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫ আপডেট: ০২:০৪, সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

রণক্ষেত্র বিশ্ববিদ্যালয়

► চবিতে দফায় দফায় সংঘর্ষ ► আহত তিন শতাধিক ► ১৪৪ ধারা জারি ► বিএনপি নেতা বহিষ্কার ► যৌথ বাহিনীর অভিযান ► আজকের পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম ও চবি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
রণক্ষেত্র বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনা ঘিরে শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় এলাকা। গত শনিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত চলা টানা এ সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত হয়েছেন তিন শতাধিক ব্যক্তি। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। বর্তমানে বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নেতা সাথী উদয় কুসুম বড়ুয়াকে বহিষ্কার করা হয়েছে। এদিকে শেষ খবর অনুযায়ী, সংঘর্ষের পর গতকাল বিকাল ৪টা থেকে ক্যাম্পাস  এবং আশপাশে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এ ছাড়া উদ্ভূত পরিস্থিতিতে চবির পূর্বনির্ধারিত আজকের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় হাটহাজারী থানার ওসি আবু মাহমুদ কাউসার হোসেন বলেন, ‘এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ। সংঘর্ষ থেমে গেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।’ এর আগে  দুপুরে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের দফায় দফায় মারধর করে মেরে ফেলছে সন্ত্রাসীরা। আমরা রাষ্ট্রের সহায়তা চেয়েই যাচ্ছি অনবরত। কিন্তু তারা আমাদের কথা কানে তুলছে না। এসব হামলা সাধারণ মানুষের কাজ নয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা পরিচালনা করা হচ্ছে।’ ঘটনার বিষয়ে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেটের একটি ভাড়া বাসায় প্রবেশ নিয়ে দারোয়ান এবং ছাত্রীর মধ্যে তর্ক হয়। এ পর্যায়ে দারোয়ান ওই শিক্ষার্থীকে শারীরিকভাবে হেনস্তা করে। এর জের ধরে শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। রাত সাড়ে ১২টা থেকে ভোর চারটা পর্যন্ত চলা এ সংঘর্ষে উভয় পক্ষের দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় মাইকে ডেকে এলাকাবাসীদের জড়ো করে হামলার অভিযোগ করে শিক্ষার্থীরা। ঘটনার প্রতিবাদে গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিচারের দাবিতে আন্দোলনরত ছিল শিক্ষার্থীরা। এ সময় ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের ভয়ভীতি ও মারধরের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উপ-উপাচার্য (প্রশাসন), উপ-উপাচার্য (একাডেমিক), প্রক্টর ও সহকারী প্রক্টররা হামলার শিকার হন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকজন শিক্ষার্থীকে স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি লক্ষ্য করে পাথর ছুড়তে দেখা যায়। মুহূর্তেই উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে হামলার কারণে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা দফায় দফায় সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। দ্বিতীয় দফার সংঘর্ষের একটি ভিডিও চিত্র হাতে এসেছে বাংলাদেশ প্রতিদিনের হাতে। ওই ভিডিওতে দেখা গেছে- কিছু লোক রামদা দিয়ে কুপিয়ে দুই শিক্ষার্থীকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। আরেকটা ভিডিওতে আরেকজন শিক্ষার্থীকে ধান খেতে কোপাতে দেখা গেছে। বিকালে এলাকায় আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযানে নামে সেনাবাহিনী। এ সময় হামলা পাল্টা হামলা এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় শনিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল, চট্টগ্রাম জেলা ও মহানগরের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে মোট ১৪৫ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে চমেক হাসপাতালে ভর্তি আছেন ৭৭ জন, বেসরকারি পার্কভিউ হাসপাতালে ৪৩ জন ও ন্যাশনাল হাসপাতালে ২৪ জন চিকিৎসাধীন। তা ছাড়া গুরুতর আহত চবি ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাইম রহমানকে ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চবির ঘটনায় বিকাল পর্যন্ত মোট ১৪৫ জন নগরের সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিশেষ এ পরিস্থিতিতে চট্টগ্রাম জেলা এবং সিটি করপোরেশন এলাকার সব চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবী ও অন্যান্য চিকিৎসাসেবা কর্মীদের কাছে আহ্বান জানাব।

যে নারীকে ঘিরে ঘটনা : যে নারীকে ঘিরে ঘটনার সূত্রপাত তিনি চবি দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তিনি ঘটনার সূত্রপাতের বর্ণনা দিয়ে বলেন, ‘সময়মতো প্রতিদিন আমি ভাড়া বাসায় আছি। শনিবারও ১১টা ৩০ মিনিটের মধ্যে চলে আসি। বাসায় এসে দারোয়ানকে দরজা খুলতে বললে তিনি খুলছিলেন না। পরে জোরে ডাক দিলে তিনি অকথ্য ভাষায় গালাগাল দেন। আমি জবাব দিতে গেলে হঠাৎ আমাকে চড় মারেন। এরপর আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং লাথি মারতে থাকেন। আমি আত্মরক্ষার চেষ্টা করলে আমার রুমমেট ও আশপাশের লোকজন এগিয়ে আসেন।’

১৪৪ ধারা জারি : শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় এলাকাবাসীর সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। যা আজ (সোমবার) দিবাগত রাত ১২ পর্যন্ত বহাল থাকবে। গতকাল বেলা তিনটার দিকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব দিক থেকে রেলগেট পর্যন্ত উভয় দিকের এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।

কেন্দ্রীয় বিএনপি নেতা বহিষ্কার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়াকে বহিষ্কার করা হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য তার প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করার কথা জানানো হয় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে।

যৌথ বাহিনীর অভিযান : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিকাল ৪টার দিকে ঘটনাস্থলে আসে পুলিশ, র‌্যাব ও  সেনাবাহিনীর সদস্যরা।

পরীক্ষা স্থগিত : ব্যাপক সংঘর্ষের ঘটনায় আজ ১ সেপ্টেম্বর (সোমবার) চবির পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। গতকাল সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর
কালের কণ্ঠের নামে ভুয়া ফটোকার্ড প্রচার থানায় জিডি
কালের কণ্ঠের নামে ভুয়া ফটোকার্ড প্রচার থানায় জিডি
ব্রাজিলের জয়ে হলুদ উৎসব
ব্রাজিলের জয়ে হলুদ উৎসব
অনন্তলোকে মুস্তাফা মনোয়ার
অনন্তলোকে মুস্তাফা মনোয়ার
এবার ইনিংসে তাইজুলের সাত উইকেট
এবার ইনিংসে তাইজুলের সাত উইকেট
এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
বিরোধী দলের এমপিদের এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ
বিরোধী দলের এমপিদের এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ
বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ার লক্ষ্য
বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ার লক্ষ্য
যেখানে এগিয়ে ফ্রান্স
যেখানে এগিয়ে ফ্রান্স
ভেনেজুয়েলায় দেড় হাজার ছাড়াল লাশ
ভেনেজুয়েলায় দেড় হাজার ছাড়াল লাশ
বিশ্বকাপ ইতিহাসে ফ্রান্স সুইডেন প্রথম মুখোমুখি
বিশ্বকাপ ইতিহাসে ফ্রান্স সুইডেন প্রথম মুখোমুখি
বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ও বিভ্রান্তিকর ফটোকার্ড : থানায় জিডি
বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ও বিভ্রান্তিকর ফটোকার্ড : থানায় জিডি
যেকোনো মূল্যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন
যেকোনো মূল্যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন
সর্বশেষ খবর
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে

৮ মিনিট আগে | নগর জীবন

গাকপোর গোলে এগিয়ে নেদারল্যান্ডস, চাপে মরক্কো
গাকপোর গোলে এগিয়ে নেদারল্যান্ডস, চাপে মরক্কো

১০ মিনিট আগে | মাঠে ময়দানে

আজকের নামাজের সময়সূচি, ৩০ জুন ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ৩০ জুন ২০২৬

২৮ মিনিট আগে | ইসলামী জীবন

বিরতির পর গোলের খোঁজে নেদারল্যান্ডস–মরক্কো
বিরতির পর গোলের খোঁজে নেদারল্যান্ডস–মরক্কো

৩৩ মিনিট আগে | মাঠে ময়দানে

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে মামলার রায় আজ
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে মামলার রায় আজ

৩৬ মিনিট আগে | জাতীয়

ফ্রান্স-নরওয়ের ম্যাচসহ টিভিতে যত খেলা
ফ্রান্স-নরওয়ের ম্যাচসহ টিভিতে যত খেলা

৪১ মিনিট আগে | মাঠে ময়দানে

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা
জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

৪৬ মিনিট আগে | মাঠে ময়দানে

৫ স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত না হওয়ায় সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের
৫ স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত না হওয়ায় সিনেট থেকে ওয়াকআউট ডাকসু নেতাদের

৫৩ মিনিট আগে | ক্যাম্পাস

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ড
প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ড

৫৮ মিনিট আগে | মাঠে ময়দানে

ফিশিং বোটসহ ১০ জন জেলেকে জীবিত উদ্ধার
ফিশিং বোটসহ ১০ জন জেলেকে জীবিত উদ্ধার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১ ঘণ্টা আগে | জাতীয়

রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০
রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট
হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নাটকীয় টাইব্রেকারে জার্মানির বিদায়, চমক দেখিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে
নাটকীয় টাইব্রেকারে জার্মানির বিদায়, চমক দেখিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’
ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নির্ধারিত সময়ে সমতা, জার্মানি-প্যারাগুয়ে লড়াই গড়াল অতিরিক্ত সময়ে
নির্ধারিত সময়ে সমতা, জার্মানি-প্যারাগুয়ে লড়াই গড়াল অতিরিক্ত সময়ে

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সমতায় ফিরল জার্মানি
সমতায় ফিরল জার্মানি

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে
জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প
কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নেদারল্যান্ডসের সামনে মরক্কো দুর্গ
নেদারল্যান্ডসের সামনে মরক্কো দুর্গ

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু
জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা
যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে কিলিয়ান এমবাপ্পে
নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে কিলিয়ান এমবাপ্পে

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শিশুর নিরাপত্তায় ইসলামের শিক্ষা
শিশুর নিরাপত্তায় ইসলামের শিক্ষা

৬ ঘণ্টা আগে | ইসলামী জীবন

আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল
আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের
প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রেকর্ডের সামনে নাগেলসমান, ধুঁকছে প্যারাগুয়ে
রেকর্ডের সামনে নাগেলসমান, ধুঁকছে প্যারাগুয়ে

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গ্রীষ্মের প্রথম পূর্ণিমা: আজ রাতে আকাশ রাঙাবে ‘স্ট্রবেরি মুন’
গ্রীষ্মের প্রথম পূর্ণিমা: আজ রাতে আকাশ রাঙাবে ‘স্ট্রবেরি মুন’

৭ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

শেয়ার বাজারে গুগলের বড় চমক
শেয়ার বাজারে গুগলের বড় চমক

৭ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

সর্বাধিক পঠিত
তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ
২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি
জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভোরে বাংলাদেশের কাছাকাছি তিন দফা ভূমিকম্প অনুভূত
ভোরে বাংলাদেশের কাছাকাছি তিন দফা ভূমিকম্প অনুভূত

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ব্রাজিলের বিপক্ষে খেলবেন না ‘জাপানের মেসি’
ব্রাজিলের বিপক্ষে খেলবেন না ‘জাপানের মেসি’

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৪ ঘণ্টা আগে | অর্থনীতি

জাপানের বিপক্ষে কেমন হবে ব্রাজিলের একাদশ?
জাপানের বিপক্ষে কেমন হবে ব্রাজিলের একাদশ?

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্বর্ণের দাম কমলো ভরিতে ৩২৬৬ টাকা
স্বর্ণের দাম কমলো ভরিতে ৩২৬৬ টাকা

২২ ঘণ্টা আগে | অর্থনীতি

আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল
আইভরি কোস্ট নাকি নরওয়ে: কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কার মুখোমুখি হবে ব্রাজিল

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান
শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর
দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর

১৯ ঘণ্টা আগে | জাতীয়

কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে
কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে

২০ ঘণ্টা আগে | জাতীয়

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সৌদি সরকারের জরুরি নির্দেশনা
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সৌদি সরকারের জরুরি নির্দেশনা

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, আলোচনা ভন্ডুলের হুমকি
বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, আলোচনা ভন্ডুলের হুমকি

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির
৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

স্বামীকে গলা ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেফতার
স্বামীকে গলা ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেফতার

১৭ ঘণ্টা আগে | নগর জীবন

শেনজেনভুক্ত দেশে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে: দূতাবাস
শেনজেনভুক্ত দেশে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে: দূতাবাস

১৭ ঘণ্টা আগে | জাতীয়

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

২০ ঘণ্টা আগে | জাতীয়

সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫ মিলিয়ন ডলার
সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প, নারী সাংবাদিককে দিতে হবে ৫ মিলিয়ন ডলার

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ব্রাজিলকে ছেড়ে কথা বলব না: জাপান কোচ
ব্রাজিলকে ছেড়ে কথা বলব না: জাপান কোচ

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ফ্রান্সকে চ্যালেঞ্জ জানানো দলের নাম বললেন জন টেরি
ফ্রান্সকে চ্যালেঞ্জ জানানো দলের নাম বললেন জন টেরি

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জাপানের বিপক্ষে ম্যাচের আগে বর্ণবাদ নিয়ে ভিনির বার্তা
জাপানের বিপক্ষে ম্যাচের আগে বর্ণবাদ নিয়ে ভিনির বার্তা

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশি পর্যটকদের অপেক্ষায় গেদে সীমান্তের ব্যবসায়ীরা
বাংলাদেশি পর্যটকদের অপেক্ষায় গেদে সীমান্তের ব্যবসায়ীরা

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর
কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১৫ ঘণ্টা আগে | জাতীয়

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর হতে সাড়ে ৫ হাজার কর্মী ছাঁটাই ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর হতে সাড়ে ৫ হাজার কর্মী ছাঁটাই ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রযুক্তি খাতে ৫১৮ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দক্ষিণ কোরিয়ার
প্রযুক্তি খাতে ৫১৮ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দক্ষিণ কোরিয়ার

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পেয়ে অভিভূত সেই গোলরক্ষক
অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পেয়ে অভিভূত সেই গোলরক্ষক

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী

১৯ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

বাজেটে বড় পরিবর্তন
বাজেটে বড় পরিবর্তন

প্রথম পৃষ্ঠা

কেন ইউনূসের অপশাসনের তদন্ত করা জরুরি?
কেন ইউনূসের অপশাসনের তদন্ত করা জরুরি?

প্রথম পৃষ্ঠা

ক্রেডিট কম ডেবিট বেশি
ক্রেডিট কম ডেবিট বেশি

পেছনের পৃষ্ঠা

কেউ মানছে না যুদ্ধবিরতি
কেউ মানছে না যুদ্ধবিরতি

পেছনের পৃষ্ঠা

যেকোনো মূল্যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন
যেকোনো মূল্যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন

প্রথম পৃষ্ঠা

পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার যুবক
পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার যুবক

দেশগ্রাম

বারবার পুশইনের চেষ্টা মৌলভীবাজার সীমান্তে
বারবার পুশইনের চেষ্টা মৌলভীবাজার সীমান্তে

পেছনের পৃষ্ঠা

এবার ইনিংসে তাইজুলের সাত উইকেট
এবার ইনিংসে তাইজুলের সাত উইকেট

প্রথম পৃষ্ঠা

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

প্রথম পৃষ্ঠা

চাচা হত্যা, ভাতিজা আটক
চাচা হত্যা, ভাতিজা আটক

দেশগ্রাম

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তাকে মারধর ভাঙচুর
অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তাকে মারধর ভাঙচুর

দেশগ্রাম

ময়লার স্তূপে সোর্সের লাশ
ময়লার স্তূপে সোর্সের লাশ

দেশগ্রাম

গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও ক্যাশিয়ার
গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও ক্যাশিয়ার

দেশগ্রাম

কত কী শিখিয়ে গেলেন মুস্তাফা মনোয়ার
কত কী শিখিয়ে গেলেন মুস্তাফা মনোয়ার

সম্পাদকীয়

অন্তর্বর্তীর দুর্নীতি
অন্তর্বর্তীর দুর্নীতি

সম্পাদকীয়

বিদ্যুৎ-জ্বালানির ভবিষ্যৎ সৌরবিদ্যুতেই
বিদ্যুৎ-জ্বালানির ভবিষ্যৎ সৌরবিদ্যুতেই

বিশেষ আয়োজন

বাবা-মায়ের অভিযোগে ইয়াবাসহ ছেলে আটক
বাবা-মায়ের অভিযোগে ইয়াবাসহ ছেলে আটক

দেশগ্রাম

গ্রাম আদালতের ভূমিকায় মামলা জট কমার আশা
গ্রাম আদালতের ভূমিকায় মামলা জট কমার আশা

দেশগ্রাম

ইতিহাসের দোরগোড়ায় গোলরক্ষক উনাই সিমন
ইতিহাসের দোরগোড়ায় গোলরক্ষক উনাই সিমন

মাঠে ময়দানে

মনের ভিতর বনের কুহু
মনের ভিতর বনের কুহু

সম্পাদকীয়

১০ গ্রামের সংঘর্ষ, পুলিশের মামলা আসামি ৭ শতাধিক
১০ গ্রামের সংঘর্ষ, পুলিশের মামলা আসামি ৭ শতাধিক

দেশগ্রাম

শেবামেক কর্মচারীর বিরুদ্ধে নানা অভিযোগ
শেবামেক কর্মচারীর বিরুদ্ধে নানা অভিযোগ

দেশগ্রাম

নিম্নমানের কার্পেটিং তুলে নতুন কাজের নির্দেশ
নিম্নমানের কার্পেটিং তুলে নতুন কাজের নির্দেশ

দেশগ্রাম

আহলে বায়েতের প্রতি ভালোবাসা
আহলে বায়েতের প্রতি ভালোবাসা

সম্পাদকীয়

খানাখন্দে ভরা সড়ক
খানাখন্দে ভরা সড়ক

দেশগ্রাম

আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনের ভূমি রক্ষার দাবি
আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনের ভূমি রক্ষার দাবি

দেশগ্রাম

ছয় ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল
ছয় ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল

দেশগ্রাম

সংকটে পোশাক রপ্তানি
সংকটে পোশাক রপ্তানি

সম্পাদকীয়

এমবাপ্পে-হলান্ড কত দূর যাবেন?
এমবাপ্পে-হলান্ড কত দূর যাবেন?

মাঠে ময়দানে