শিরোনাম
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- দুই প্রকল্পে বাংলাদেশকে ১১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
- ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৬ শিশুর মৃত্যু
- সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা সরকারের মূল লক্ষ্য : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- সারাদেশ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামীকাল
- কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু
- নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা
- যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে
- ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
- বগুড়ায় আদালতে মামলা চলাকালে ভবন নির্মাণের অভিযোগ
- বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী
- নেত্রকোনায় বাড়ির পাশে ডোবায় মিলল শিশুর লাশ
- হরমুজ সংকটে নতুন মোড়, পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা
- ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো
- সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না: এমপি খায়ের ভূঁইয়া
- লালমনিরহাটে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত
- ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
- চুক্তির পরও লেবানন সীমান্তে বোমাবর্ষণ ইসরায়েলের: রিপোর্ট
- প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে সফলতার জন্য সংসদে ধন্যবাদ
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
ব্যালটে দাঁতভাঙা জবাব দিতে হবে রিপাবলিকানদের
নিউইয়র্ক থেকে এনআরবি:
অনলাইন ভার্সন
রিপাবলিকানদের আচরণের তীব্র সমালোচনা করে সামনের বছর অনুষ্ঠিতব্য নির্বাচনে ব্যালটের মাধ্যমে তাদের দাঁতভাঙা জবাব দেবার আহ্বান জানালেন ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেসম্যান লুইস গুটিরেজ (শিকাগো)। ইমিগ্র্যান্টদের অধিকার ও মর্যাদার প্রশ্নে আপসহীন এই কংগ্রেসম্যানের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হয়ে বাংলাদেশি ইমিগ্র্যান্টদের মধ্যে বিদ্যমান সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মূলধারার রাজনীতিক ও ব্যবসায়ী আকতার হোসেন বাদল।
ওয়াশিংটন ডিসিতে মঙ্গলবার ন্যাশনাল হিসপ্যানিক কন্সট্রাকশন অ্যাসোসিয়েশনের ষষ্ঠ বার্ষিক জাতীয় সম্মেলনের অতিথি হিসেবে যোগদানকালে কংগ্রেসে ইমিগ্রেশন বিষয়ক কমিটির প্রভাবশালী মেম্বার কংগ্রেসম্যান পেড্রো পিয়েরলুইসির সঙ্গেও একই বিষয়ে কথা বলেন তরুণ এই বাংলাদেশি-আমেরিকান আকতার হোসেন বাদল।
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত লক্ষাধিক বাংলাদেশিকে বৈধতা দান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী হিসেবে ফেডারেল সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা আরও অবারিত করার অনুরোধ জানান দুই কংগ্রেসম্যানকে। উভয় কংগ্রেসম্যান ক্ষোভ প্রকাশ করেন রিপাবলিকানদের আচরণে। বাংলাদেশিসহ বিভিন্ন দেশের সোয়া কোটির মত লোক আছেন যাদেরকে নানা শর্তে বৈধতা প্রদানের বিল পাশের প্রক্রিয়া ঝুলে রয়েছে রিপাবলিকানদের চরম বিরোধিতার পরিপ্রেক্ষিতে। এহেন আচরণের দাঁতভাঙা জবাব দিতে সামনের বছরের নভেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হবার অনুরোধ জানান উভয়ে।
এ সময় বাদল তাদের অবহিত করেন যে, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশির ৯৮% হলেন ডেমক্র্যাট। তাই বাংলাদেশিরা সবসময় পজিটিভ আমেরিকার জন্যেই কাজ করছেন।
উল্লেখ্য যে, কংগ্রেসের অনীহার পরিপ্রেক্ষিতে গত নভেম্বরের শেষার্ধে প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাহী আদেশ জারি করেছেন ইমিগ্রেশনের পুরনো এ সমস্যা সমাধানের জন্যে। কিন্তু ২৬ স্টেটের রিপাবলিকানরা জোট বেধে ওই আদেশের বিরুদ্ধে আদালতে গেছেন। ইতোমধ্যেই স্থগিতাদেশ দিয়েছেন মাননীয় আদালত। এ প্রসঙ্গ উল্লেখ করে কংগ্রেসম্যান গুটিরেজ বলেন, ব্যালটে শায়েস্তা করতে হবে রিপাবলিকানদের। এজন্যে বাংলাদেশি ডেমক্র্যাটদেরকেও ঐক্যবদ্ধ হয়ে কংগ্রেসের উভয় কক্ষে আবারও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথ সুগম করতে হবে।
লুইস গুটিরেজ এবং পেড্রো বাংলাদেশিদের কর্মনিষ্ঠার প্রশংসা করেন এবং নিজ নিজ এলাকার কংগ্রেসম্যানদের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/ ০২ এপ্রিল, ২০১৫/ রশিদা
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
গ্রাম-শহরের প্রতিবন্ধী শিশুরা আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২২ মিনিট আগে | মন্ত্রীকথন
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
৩৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম
‘শিক্ষকদের নৈতিক কর্তব্য পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের চোখের পরিচর্যায় সচেতন করা’
৫৪ মিনিট আগে | দেশগ্রাম