শিরোনাম
প্রকাশ: ১৭:৩২, সোমবার, ০৩ আগস্ট, ২০১৫

চরম ভোগান্তির শিকার প্রবাসীরা

সার্ভার জটিলতায় দুবাইয়ে বন্ধ এমআরপি পাসপোর্টের কাজ

কামরুল হাসান জনি, ইউএই:
অনলাইন ভার্সন
সার্ভার জটিলতায় দুবাইয়ে বন্ধ এমআরপি পাসপোর্টের কাজ

ঢাকা ও দুবাইয়ে সার্ভার জটিলতায় রবিবার থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বাংলাদেশ কনস্যুলেটে এমআরপি পাসপোটের্র ফিঙ্গারপ্রিন্ট ও ছবিগ্রহণ প্রক্রিয়া কাজ বন্ধ রয়েছে। এতে দুবাই কনস্যুলেটে দূর দুরান্ত থেকে ফিঙ্গারপ্রিন্ট ও ছবি তুলতে আসা সাধারণ প্রবাসীদের ভোগান্তির শেষ নেই। এ প্রক্রিয়া বন্ধের আগে প্রতিদিন চার-পাঁচশ' এমআরপি পাসপোটের্র কাজ করা হতো কনস্যুলেটে। সে হিসেবে যদি দশদিনও কাজ বন্ধ থাকে, তবে প্রায় চার-পাঁচ হাজার প্রবাসী বাংলাদেশিকে পোহাতে হবে চরম দুর্ভোগ। কার্যদিবস থাকা সত্ত্বেও সাধারণ প্রবাসীরা একদিনের ছুটি নিয়ে কর্মস্থল থেকে কনস্যুলেটে এসে শুনতে হচ্ছে ‘সার্ভার সমস্যা, প্রিঙ্গারপ্রিন্ট নেয়া হবে না’।

এর বিপরীতে ক্ষোভ প্রকাশ করে কনস্যুলেটে আগত প্রবাসীরা বলছেন, ‘এটা দেশ নয়, বিদেশ! যখন খুশী চাইলে আসতে পারি না। একদিন কাজ না করলে, সেদিনের হাজিরা কাটা যায়। সময় দিয়ে, সময় মতো কাজ না হলে বার বার এখানে আসা সম্ভব নয়। আর কোম্পানিও আমাদের এতো বেশি ছুটি দেয় না ।’

ছেলের পাসপোর্ট বানাতে কনস্যুলেটে আগত সফটওয়্যার ইঞ্জিনিয়ার মর্তুজা তানভীর আহমেদ বলেন, ‘আমার ছেলে তাহমীদের পাসপোটের্র মেয়াদ শেষ হবে আগামী ৫ সেপ্টম্বর, আর ভিসার মেয়াদ শেষ হবে ১৭ সেপ্টম্বর। কিন্তু কনস্যুলেটে এসেই দেখি কাজ বন্ধ রয়েছে। কনস্যুলেটের দেয়া টোল ফ্রি নম্বরে কল দিয়ে পরবর্তীতে জানতে পারি কাজ শুরু হতে আরো ১০-১৫ দিন লেগে যেতে পারে। এর ভিতরে পাসপোটের্র কাজ না সারতে পারলে মহা মুশকিলে পড়ে যাবো।’

দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল মাসুদুর রহমান বাংলাদেশ প্রতিদিন-কে জানান, হার্ডডিস্কে সমস্যা দেখা দেয়ায় আপাতত ফিঙ্গার প্রিন্ট ও ছবি তোলার কাজ বন্ধ রয়েছে। তবে আউটসোর্স গুলোতে কাজ চলছে। এ সমস্যা সমাধানের জন্য শিগগিরই ঢাকা থেকে লোক আসবে। আশা করছি আগামী রবিবারের মধ্যে পুনরায় কাজ শুরু হবে।

এদিকে, এমআরপি পাসপোর্টধারী প্রবাসীরা বলছেন,যাদের হাতে লেখা পাসপোর্ট আছে তাদের এমআরপি পাসপোর্ট করতে সময় লাগে ৫০ দিন। কিন্তু যাদের পাসপোর্ট বর্তমানে এমআরপি, তাদের ক্ষেত্রে নবায়নে সময় লাগবে ৬০ থেকে ৯০ দিন! মানেটা দাঁড়াচ্ছে এমআরপি পাসপোর্ট থাকাটাই ঝামেলার। যেহেতু এমআরপি পাসপোটের্র তথ্য সার্ভারে দেয়া থাকে, তাই নবায়নটাও দ্রুত করার দাবি এমআরপি ধারীদের। তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এমআরপি পাসপোটের্র মেয়াদ ১০ বছর করা হলে অথবা এর মেয়াদ অন্তত আরও ২ বছর বাড়ানো গেলে পাসপোর্ট বই সঙ্কট মোকাবেলার পাশাপাশি আগামী নভেম্বরের যে ধাক্কা আসবে সেটিও সামলাতে পারবে সরকার। তাই অতি শীঘ্রই সরকারি আদেশের মাধ্যমে বর্তমান এমআরপি পাসপোর্টগুলোর মেয়াদ বাড়ানো দরকার।

অন্যদিকে, চলতি বছরের ২৪শে নভেম্বরের আগে আমিরাত প্রবাসী সকল বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট সংগ্রহ করার তাগাদা দিয়েছেন দূতাবাস ও দুবাই কনস্যুলেট। স্থানীয় একটি পত্রিকাকে দেয়া সাক্ষাত্কারে দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান জানান, ‘এখানো আমিরাতে প্রায় দেড়-দুই লাখ প্রবাসী বাংলাদেশির এমআরপি করার বাকি রয়েছে।’ লোকবল সংকট ও দফায় দফায় সার্ভার জটিলতায় পড়লে আগামী ২৪ শে নভেম্বরের মধ্যে সকল প্রবাসীদের এমআরপি পাসপোর্ট প্রদানে কতটা সক্ষম হবে দূতাবাস বা কনস্যুলেট, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়।
 
বিডি-প্রতিদিন/ ০৩ আগস্ট, ২০১৫/ রশিদা

এই বিভাগের আরও খবর
ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, নোয়াখালীতে শোকের মাতম

মালদ্বীপে বাংলাদেশি যুবকের আত্মহত্যা
মালদ্বীপে বাংলাদেশি যুবকের আত্মহত্যা
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে বিএনপি মালয়েশিয়ার সংবাদ সম্মেলন

সম্প্রীতির বন্ধনে সদ্বীপ পৌরসভার বনভোজন
সম্প্রীতির বন্ধনে সদ্বীপ পৌরসভার বনভোজন
গ্রিস-বাংলাদেশ বাণিজ্যিক সহযোগিতা ও শ্রমবাজার সম্প্রসারণে বৈঠক

যুক্তরাষ্ট্রে ট্রাক চাপায় বাংলাদেশির মৃত্যু

সিডনিতে বিএওএর বার্ষিক ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা উপলক্ষে সংবাদ সম্মেলন

উৎসবমুখর পরিবেশে ক্যালগেরি বাংলা স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালদ্বীপে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি

সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের চলচ্চিত্র প্রদর্শনী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সভাপতি রতন, সম্পাদক হিরন

সর্বশেষ খবর
বগুড়ায় আদালতে মামলা চলাকালে ভবন নির্মাণের অভিযোগ

৩ মিনিট আগে | দেশগ্রাম

‘শিক্ষকদের নৈতিক কর্তব্য পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের চোখের পরিচর্যায় সচেতন করা’

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী

৯ মিনিট আগে | জাতীয়

সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর ইকবালসহ ১২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ

৯ মিনিট আগে | নগর জীবন

অবশেষে দেবী চৌধুরানীর জমিদার বাড়িসহ রংপুরের পাঁচ প্রত্নতাত্ত্বিক স্থান সংরক্ষণে গেজেট হচ্ছে

১১ মিনিট আগে | দেশগ্রাম

নেত্রকোনায় বাড়ির পাশে ডোবায় মিলল শিশুর লাশ

১৩ মিনিট আগে | দেশগ্রাম

সালাহাদের বিপক্ষে ম্যাচের আগে অস্ট্রেলিয়া শিবিরে ধাক্কা

১৪ মিনিট আগে | মাঠে ময়দানে

হরমুজ সংকটে নতুন মোড়, পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা

১৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো

২৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না: এমপি খায়ের ভূঁইয়া

২৮ মিনিট আগে | দেশগ্রাম

উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের

৩৬ মিনিট আগে | মাঠে ময়দানে

গুলশান সোসাইটির উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ফল বিতরণ

৪০ মিনিট আগে | নগর জীবন

সিঁথির কণ্ঠে ‘বসন্তের কোকিল’, প্রথম দিনেই ৮১ হাজার ভিউ!

৪১ মিনিট আগে | শোবিজ

সাইবার নিরাপত্তা জোরদারে ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর উদ্বোধন

৪৪ মিনিট আগে | কর্পোরেট কর্নার

ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় জনপরিসর নিয়ে শিল্প ও স্থাপত্য প্রদর্শনী

৪৬ মিনিট আগে | কর্পোরেট কর্নার

লালমনিরহাটে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত

৫০ মিনিট আগে | দেশগ্রাম

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৩০৪৩

৫৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, নোয়াখালীতে শোকের মাতম
ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, নোয়াখালীতে শোকের মাতম

৫৪ মিনিট আগে | পরবাস

নকআউট ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীন-রাশিয়ার সামরিক বিমান প্রবেশ

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চুক্তির পরও লেবানন সীমান্তে বোমাবর্ষণ ইসরায়েলের: রিপোর্ট

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

১ ঘণ্টা আগে | নগর জীবন

রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

১ ঘণ্টা আগে | জাতীয়

কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা
কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নকআউট নিশ্চিতের পর সালাহর চোট ঘিরে শঙ্কা

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে সফলতার জন্য সংসদে ধন্যবাদ
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে সফলতার জন্য সংসদে ধন্যবাদ

১ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

১ ঘণ্টা আগে | অর্থনীতি

দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

১ ঘণ্টা আগে | জাতীয়

‘নতুন কর আবাসন ব্যবসার পথ বন্ধ করে দিবে’
‘নতুন কর আবাসন ব্যবসার পথ বন্ধ করে দিবে’

১ ঘণ্টা আগে | নগর জীবন

মিশরের সঙ্গে ড্র করেও নকআউটে আশা বাঁচিয়ে রাখল ইরান
মিশরের সঙ্গে ড্র করেও নকআউটে আশা বাঁচিয়ে রাখল ইরান

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

৬ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

৫ ঘণ্টা আগে | জাতীয়

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

বিসিবির অর্থায়ন বন্ধে আইসিসির দ্বারস্থ আমিনুল

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পর্যটন ভিসা চালুর খবরে কলকাতায় স্বস্তির হাওয়া, যা বলছেন ব্যবসায়ীরা

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা

নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রামিনের গোলে সমতায় ফিরল ইরান
রামিনের গোলে সমতায় ফিরল ইরান

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মিশরের ৯২ বছরের অপেক্ষা শেষ হবে, নাকি ইতিহাস গড়বে ইরান

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

১৯ ঘণ্টা আগে | নগর জীবন

চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প
চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১৮ ঘণ্টা আগে | জাতীয়

তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া
যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারতকে প্রথমবারের মতো হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে আশা বাঁচিয়ে রাখল সেনেগাল

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

২২ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক