শিরোনাম
প্রকাশ: ১৪:৫৭, সোমবার, ০৪ ডিসেম্বর, ২০২৩

হোপের বিধ্বংসী সেঞ্চুরিতে রেকর্ড গড়া জয় ওয়েস্ট ইন্ডিজের

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
হোপের বিধ্বংসী সেঞ্চুরিতে রেকর্ড গড়া জয় ওয়েস্ট ইন্ডিজের

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে রবিবার (০৩ ডিসেম্বর) ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ইংলিশদের ৩২৫ রানের চ্যালেঞ্জ টপকে ক্যারিবিয়ানরা জিতে যায় ৭ বল বাকি রেখে।

৭ ছক্কায় ৮৩ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলে সামনে থেকে নেতৃত্ব দেন হোপ। ওপেনিংয়ে আলিক আথানেজ করেন ৬৫ বলে ৬৬। শেষ দিকে যখন ওভারপ্রতি রান লাগে দশের বেশি, তখন ২৮ বলে ৪৮ রানের খুনে ইনিংস খেলে জয়ে বড় অবদান রাখেন রোমারিও শেফার্ড। 

তবে ম্যাচের নায়ক হোপই। সেটি তার ইনিংস গড়ে তোলার ধরনে যেমন, তেমনি শেষ করার ধরনেও। ১০৬ রানের উদ্বোধনী জুটির পরও এক পর্যায়ে খেই হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ ১০ ওভারে তাদের প্রয়োজন পড়ে ১০৬ রান। তখনই হোপ ও শেফার্ডের ৫১ বলে ৮৯ রানের জুটি। শেফার্ড শেষ দিকে আউট হলেও ভুল করেননি হোপ। ১১ বলে যখন প্রয়োজন ১৮ রান, স্যাম কারানের চার বলের মধ্যে তিন ছক্কা মেরে নিজের সেঞ্চুরি পূরণ করার পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করেন হোপ। ওয়ানডেতে ১৬টি সেঞ্চুরি করে ফেললেন তিনি ১১৪ ইনিংসেই।

ম্যাচের মধ্য বিরতিতে অবশ্য হোপদের নিয়ে অতটা আশা খুব কম জনেরই সম্ভবত ছিল। টস জিতে ইংল্যান্ড যে তুলেছিল এই মাঠের রেকর্ড রান! বিশ্বকাপ ব্যর্থতার পর অনেকটা নতুন চেহারার ইংল্যান্ড ব্যাটিংয়ের শুরুটা দারুণ করে। উইল জ্যাকস ও ফিল সল্টের উদ্বোধনী জুটিতে ৭৭ রান আসে ৫০ বলে। ২৮ বলে ৪৫ রান করে আউট হন সল্ট। পরের ওভারেই জ্যাকস বিদায় নেন ২৪ বলে ২৬ করে। এরপর জ্যাক ক্রলি ও বেন ডাকেটও আউট হন থিতু হয়ে। ইয়ানিক ক্যারাইয়াহর লেগ স্পিনে ২০ রানে বোল্ড হন ডাকেট। ক্রলি রান আউট হন ৪৮ রানে।

বিশ্বকাপে ব্যাট হাতে চরম ব্যর্থতার আঁধার থেকে এই ম্যাচেও বের হতে পারেননি জস বাটলার। ইংলিশ অধিনায়ক ফেরেন ৩ রানেই। লিয়াম লিভিংস্টোনের ২ ছক্কার ইনিংস থামে ১৭ রানেই। এই সময়টায় দলকে এগিয়ে নেন মূলত হ্যারি ব্রুক। তবে ৭২ বলে ৭১ রানের ইনিংস খেলে তিনি যখন আউট হন, তখনও ইনিংসের ৯ ওভারের বেশি বাকি। তবে শেষ দিকে পুষিয়ে দেন স্যাম কারান ও ব্রাইডন কার্স। ২৬ বলে ৩৮ রান আসে কারানের ব্যাট থেকে, কার্স করেন ২১ বলে ৩১।

রেকর্ড রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজকে দারুণ শুরু এনে দেন ব্র্যান্ডন কিং ও আলিক আথানেজ। দুজনের জুটির শতরান আসে ১০৩ বলে। দারুণ খেলতে থাকা আথানেজকে ৬৬ রানে থামিয়ে এই জুটি ভাঙেন তরুণ লেগ স্পিনার রেহান আহমেদ। পরের ওভারেই কিং বিদায় নেন ৩৫ রান করে। তিনে নামা কেসি কার্টির মন্থর ব্যাটিংয়ে (৩৯ বলে) কিছুটা গতি হারায় ইনিংস। শিমরন হেটমায়ার নেমে রানের গতি বাড়ান বটে। তবে তার ইনিংস থেমে যায় ৩০ বলে ৩২ রানে। ওয়ানডে অভিষেকে প্রথম বলে ছক্কা মেরে ওই রানেই আউট হয়ে যান শেরফেন রাদারফোর্ড।

তখন মনে হচ্ছিল, ম্যাচ ক্যারিবিয়ানদের নাগালের বাইরে। হোপ যদিও বল প্রতি রান নিয়ে দলকে লড়াইয়ে রাখেন। ফিফটি করেন তিনি ৫১ বলে। তবে প্রয়োজনীয় রান রেট কেবলই বাড়ছিল। এরপরই শেফার্ড ও হোপের সেই বিধ্বংসী জুটি। বিশেষ করে স্যাম কারানের ওপর দিয়ে তাণ্ডবলীলা চালান দুজনই। পরে রেহাই পাননি অন্য বোলাররাও। শেফার্ড শেষ দিকে আউট হয়ে যান, কিন্তু কাজ শেষ করে ফেরেন হোপ।

১০ ওভারে ১০৬ রানের সমীকরণ তারা মিলিয়ে ফেলেন ৭ বল বাকি রেখেই। ওয়ানডেতে রান তাড়ায় শেষ ১০ ওভারে এর চেয়ে বেশি রান তুলে জয়ের নজির আছে স্রেফ আর একটিই। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে ১০৯ রান তুলে জিতেছিল পাকিস্তান। ৯.৫ ওভারে ৯৮ রান আসে কারানের বোলিং থেকে। ওয়ানডেতে ইংল্যান্ডের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড এটি।

সেঞ্চুরির পথে ৫ হাজার ওয়ানডে রানও পূর্ণ করেন হোপ। স্রেফ ১১৪ ইনিংসে মাইলফলক ছুঁয়ে ক্যারিবিয়ানদের মধ্যে দ্রুততম হিসেবে তিনি স্পর্শ করেন ভিভ রিচার্ডসকে।
তিন ছক্কায় ম্যাচ জিতিয়ে যখন উদযাপন করছেন হোপ, গ্যালারিতে তখন দাঁড়িয়ে তালির পর তালি দিয়ে চলেছেন স্বয়ং স্যার ভিভ রিচার্ডস। এই মাঠের নামকরণ তার নামেই, ওয়ানডেতে বিধ্বংসী ব্যাটিংয়ের কিংবদন্তি তিনি। সেই রিচার্ডসও মুগ্ধ হোপের ম্যাচ জেতানো ইনিংসে।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৫০ ওভারে ৩২৫ (সল্ট ৪৫, জ্যাকস ২৬, ক্রলি ৪৮, ডাকেট ২০, ব্রুক ৭১, বাটলার ৩, লিভিংস্টোন ১৭, কারান ৩৮, কার্স ৩১*, রেহান ১২, অ্যাটকিনসন ৪; জোসেফ ১০-০-৬৫-১, শেফার্ড ১০-০-৭৭-২, মোটি ১০-০-৪৯-২, টমাস ১০-০-৫৭-২, ক্যারাইয়াহ ১০-০-৭৬-১)।

ওয়েস্ট ইন্ডিজ: ৪৮.৫ ওভারে ৩২৬/৬ (আথানেজ ৬৬, কিং ৩৫, কার্টি ১৬, হোপ ১০৯*, হেটমায়ার ৩২, রাদারফোর্ড ৬, শেফার্ড ৪৮, জোসেফ ২*, কারান ৯.৫-০-৯৮-০, অ্যাটকিনসন ১০-০-৬২-২, কার্স ৯-০-৭৩-১, রেহান ১০-১-৪০-২, লিভিংস্টোন ১০-০-৫০-১)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী।

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০তে এগিয়ে।

ম্যান অব দা ম্যাচ: শেই হোপ।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর
শেষ বাঁশিতে হতাশ ইরান, বিশ্বকাপে বাঁচার শেষ আশা যেভাবে এখন অন্যদের হাতে
শেষ বাঁশিতে হতাশ ইরান, বিশ্বকাপে বাঁচার শেষ আশা যেভাবে এখন অন্যদের হাতে
সোনালি বুট পরে অনুশীলনে রোনালদো
সোনালি বুট পরে অনুশীলনে রোনালদো
শেষ সুযোগ কাজে লাগাতে মরিয়া কঙ্গো ও উজবেকিস্তান
শেষ সুযোগ কাজে লাগাতে মরিয়া কঙ্গো ও উজবেকিস্তান
অভিজাত গোলরক্ষকদের তালিকায় ভোজিনহা
অভিজাত গোলরক্ষকদের তালিকায় ভোজিনহা
১২ দেশের বিদায়ে বিশ্বকাপের নকআউটে ২৮ দল, অপেক্ষায় ৮
১২ দেশের বিদায়ে বিশ্বকাপের নকআউটে ২৮ দল, অপেক্ষায় ৮
দেশের হয়ে ইতিহাসে গড়লেন লুকাকু
দেশের হয়ে ইতিহাসে গড়লেন লুকাকু
৯২ বছরে প্রথম নকআউট পর্ব খেলার যোগ্যতা অর্জন করলো মিশর
৯২ বছরে প্রথম নকআউট পর্ব খেলার যোগ্যতা অর্জন করলো মিশর
পিনোকে হারানোর শঙ্কায় স্পেন
পিনোকে হারানোর শঙ্কায় স্পেন
সিয়াটলের ড্রেসিংরুমের চিঠিতে সম্প্রীতির বার্তা ইরানের
সিয়াটলের ড্রেসিংরুমের চিঠিতে সম্প্রীতির বার্তা ইরানের
মেসি-ইয়ামাল বিতর্কে বিস্ফোরক মন্তব্য সুয়ারেজের
মেসি-ইয়ামাল বিতর্কে বিস্ফোরক মন্তব্য সুয়ারেজের
বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি ঘানা-ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত
বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি ঘানা-ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত
ধর্ষণ মামলায় আদালতে আপিল আশরাফ হাকিমির
ধর্ষণ মামলায় আদালতে আপিল আশরাফ হাকিমির
সর্বশেষ খবর
২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদে চিঠি
২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদে চিঠি

২ সেকেন্ড আগে | দেশগ্রাম

চট্টগ্রামে পৃথক ঘটনায় সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু
চট্টগ্রামে পৃথক ঘটনায় সেপটিক ট্যাংকে ৪ জনের মৃত্যু

১ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

কাহারোলে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
কাহারোলে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

১১ মিনিট আগে | দেশগ্রাম

শেষ বাঁশিতে হতাশ ইরান, বিশ্বকাপে বাঁচার শেষ আশা যেভাবে এখন অন্যদের হাতে
শেষ বাঁশিতে হতাশ ইরান, বিশ্বকাপে বাঁচার শেষ আশা যেভাবে এখন অন্যদের হাতে

১৩ মিনিট আগে | মাঠে ময়দানে

সোনালি বুট পরে অনুশীলনে রোনালদো
সোনালি বুট পরে অনুশীলনে রোনালদো

১৬ মিনিট আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

১৮ মিনিট আগে | মন্ত্রীকথন

শ্বাসনালীতে দুধ আটকে তিন মাসের শিশুর মৃত্যু
শ্বাসনালীতে দুধ আটকে তিন মাসের শিশুর মৃত্যু

২১ মিনিট আগে | দেশগ্রাম

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দু’টি বোটসহ আটক ২১
মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দু’টি বোটসহ আটক ২১

২২ মিনিট আগে | জাতীয়

অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে: জয়নুল আবদিন
অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে: জয়নুল আবদিন

২৫ মিনিট আগে | জাতীয়

সিদ্ধিরগঞ্জে ১৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা
সিদ্ধিরগঞ্জে ১৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা

২৮ মিনিট আগে | দেশগ্রাম

মনোহরগঞ্জে তিন বছরেও শেষ হয়নি সড়ক সংস্কার, দুভোর্গ চরমে
মনোহরগঞ্জে তিন বছরেও শেষ হয়নি সড়ক সংস্কার, দুভোর্গ চরমে

৩২ মিনিট আগে | দেশগ্রাম

শেষ সুযোগ কাজে লাগাতে মরিয়া কঙ্গো ও উজবেকিস্তান
শেষ সুযোগ কাজে লাগাতে মরিয়া কঙ্গো ও উজবেকিস্তান

৩৪ মিনিট আগে | মাঠে ময়দানে

গাকৃবি উদ্ভাবিত প্রযুক্তির পরিচিতি সেমিনার
গাকৃবি উদ্ভাবিত প্রযুক্তির পরিচিতি সেমিনার

৩৮ মিনিট আগে | ক্যাম্পাস

অভিজাত গোলরক্ষকদের তালিকায় ভোজিনহা
অভিজাত গোলরক্ষকদের তালিকায় ভোজিনহা

৩৮ মিনিট আগে | মাঠে ময়দানে

বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত
বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত

৪২ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’
‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’

৪৪ মিনিট আগে | মন্ত্রীকথন

বালিয়াকান্দিতে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন
বালিয়াকান্দিতে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

৪৭ মিনিট আগে | দেশগ্রাম

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : ডিএসসিসি প্রশাসক
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : ডিএসসিসি প্রশাসক

৪৯ মিনিট আগে | নগর জীবন

সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় সেন্ট্রো-এসওএস অংশীদারিত্ব নবায়ন
সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় সেন্ট্রো-এসওএস অংশীদারিত্ব নবায়ন

৫০ মিনিট আগে | কর্পোরেট কর্নার

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ডিএসসিসি প্রশাসক
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ডিএসসিসি প্রশাসক

৫২ মিনিট আগে | নগর জীবন

বরিশালজুড়ে ক্লিনিকে বিশেষ নজরদারির ঘোষণা অ্যানেস্থেসিয়া চিকিৎসকদের
বরিশালজুড়ে ক্লিনিকে বিশেষ নজরদারির ঘোষণা অ্যানেস্থেসিয়া চিকিৎসকদের

৫৭ মিনিট আগে | নগর জীবন

সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই: পরিবেশ প্রতিমন্ত্রী
সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই: পরিবেশ প্রতিমন্ত্রী

৫৯ মিনিট আগে | মন্ত্রীকথন

টিনের চাল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা
টিনের চাল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

আংশিকভাবে অ্যানথ্রোপিকের এআই মডেল চালুর অনুমতি দিল যুক্তরাষ্ট্র
আংশিকভাবে অ্যানথ্রোপিকের এআই মডেল চালুর অনুমতি দিল যুক্তরাষ্ট্র

১ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

৫১ হাজারের বেশি নিখোঁজ, ধ্বংসস্তূপের পাশে স্বজনদের অপেক্ষা
৫১ হাজারের বেশি নিখোঁজ, ধ্বংসস্তূপের পাশে স্বজনদের অপেক্ষা

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে তাজিয়া মিছিল দেখতে হাজারো মানুষের ভিড়
চট্টগ্রামে তাজিয়া মিছিল দেখতে হাজারো মানুষের ভিড়

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

১২ দেশের বিদায়ে বিশ্বকাপের নকআউটে ২৮ দল, অপেক্ষায় ৮
১২ দেশের বিদায়ে বিশ্বকাপের নকআউটে ২৮ দল, অপেক্ষায় ৮

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী
করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী

১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

সর্বাধিক পঠিত
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

৯ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ
নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব

২ ঘণ্টা আগে | জাতীয়

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

৮ ঘণ্টা আগে | জাতীয়

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না
এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে
যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা
ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের
৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রামিনের গোলে সমতায় ফিরল ইরান
রামিনের গোলে সমতায় ফিরল ইরান

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতকে প্রথমবারের মতো হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস
ভারতকে প্রথমবারের মতো হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা
ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা
কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার
রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

২২ ঘণ্টা আগে | নগর জীবন

মিশরের ৯২ বছরের অপেক্ষা শেষ হবে, নাকি ইতিহাস গড়বে ইরান
মিশরের ৯২ বছরের অপেক্ষা শেষ হবে, নাকি ইতিহাস গড়বে ইরান

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প
চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

৫ ঘণ্টা আগে | অর্থনীতি

তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা
তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

২২ ঘণ্টা আগে | জাতীয়

যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া
যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক