বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে যশোরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘উৎকর্ষ’। শুক্রবার (১৭ এপ্রিল) শহরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এই ভিন্নধর্মী বর্ষবরণ অনুষ্ঠান।
‘আগামীর পৃথিবী গড়ি ভালোবাসার ছোঁয়ায়, শিশুর হাসি ফুটুক সবুজের মায়ায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের শিল্পী, কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উৎকর্ষের সভাপতি পঙ্কজ কুমার সাহা। এরপর নৃত্য, সঙ্গীত, আবৃত্তিসহ নানা পরিবেশনায় মুখর হয়ে ওঠে মঞ্চ। এতে অংশ নেন সংগঠনের একাধিক শিল্পী ও সদস্যরা।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে বাংলা সংস্কৃতির ঐতিহ্য, শিল্প ও সৃজনশীলতাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাহমুদা রিনি। উপস্থাপনায় ছিলেন নাঈম হোসেন ও ফারজানা কাকলী।
সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক অসীম সাহা এবং সম্পাদনার দায়িত্ব পালন করেন শাশ্বতী মন্ডল।
বিডি প্রতিদিন/এম.এস