সিলেটে নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তি ভারতীয় কোন খাসিয়া নাগরিকের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ধলাই নদীর ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের পূর্ব পাশে লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশটি উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন জানান, উদ্ধার হওয়া লাশটি ভারতের কোনো খাসিয়ার হতে পারে। সীমান্তের ওপারের এক খাসিয়া নাগরিক নিখোঁজ হওয়ার বার্তা পুলিশের কাছে এসেছে। ওই ব্যক্তির ছবির সাথে লাশের মিল রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
বিডি প্রতিদিন/হিমেল