বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে শহরের শিশু উদ্যান মাঠে যুক্তরাজ্য বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফু তার নিজ তহবিল থেকে দুই হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন।
এ সময় বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন শহর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন, মৌলভীবাজার যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কালাম আহমেদ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহসভাপতি মোবারক হাসান লুপ্পা, সামি মাহমুদ চৌধুরী, পৌর ছাত্রদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জাহিদ, জাসাস শ্রীমঙ্গল পৌর শাখার সদস্য জাহেদ আলীসহ অন্যান্য নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/হিমেল