সিলেটে বটগাছের নিচ থেকে গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর বনকলাপাড়া আবাসিক এলাকার পেছনে তারাপুর চা বাগান সংলগ্ন একটি বটগাছের নিচ থেকে গুলিসহ এই অস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মো. শাহরিয়ার আলমের নেতৃত্বে তারাপুর চা বাগান সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় শতবর্ষী একটি বটগাছের নিচে পরিত্যক্ত অবস্থায় দুই রাউন্ড গুলিসহ দেশিয় তৈরি বাটযুক্ত একটি পিস্তল উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএম