শিরোনাম
প্রকাশ: ১৬:২৭, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

সিলেট-১ আসন

আঞ্জুমানে আল ইসলাহ’র সমর্থন পেলেন বিএনপির মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক, সিলেট
অনলাইন ভার্সন
আঞ্জুমানে আল ইসলাহ’র সমর্থন পেলেন বিএনপির মুক্তাদির

বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে অকুণ্ঠ সমর্থন প্রদান করা হয়েছে। 

আজ সকালে সিলেট নগরীর সোবহানীঘাটে আল ইসলাহর কার্যালয়ে এক মতবিনিময় সভায় সংগঠনটির পক্ষ থেকে এই সমর্থনের ঘোষণা দেওয়া হয়। এদিকে, খন্দকার মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এছাড়াও পূর্বে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোবহানীঘাট থেকে গনসংযোগে হাজার নেতাকর্মী ও সাধারণ জনতার অংশগ্রহণ করেন। এসময় গণসংযোগ মিছিলে পরিণত হয়।
আল ইসলাহর মতবিনিময় সভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি তাঁর বক্তব্যে খন্দকার মুক্তাদিরের প্রতি সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
এ সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম, সহাবস্থানের ধর্ম। রাজনৈতিক আদর্শ যার যার, কিন্তু ইসলাম সকলের। ভোট পাওয়ার জন্য মনগড়া বক্তব্য দিয়ে ইসলামকে ব্যবহার করা নয়, বরঞ্চ আমরা চাই ইসলামকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে।’
মতবিনিময় সভায় আঞ্জুমানে আল ইসলাহর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা রেদোয়ান আহমদ চৌধুরী ফুলতলী বলেন, ‘খন্দকার আব্দুল মুক্তাদিরকে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী বড় ছাহেব দোয়া দিয়েছেন। মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ছোট ছাহেবের সাথেও তাঁর সাক্ষাৎ হয়েছে। আমাদের পক্ষ থেকে নিঃশর্ত ও অকুণ্ঠ সমর্থন আমরা জানাচ্ছি।’ 

সভায় বক্তব্য রাখেন তালামিযের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, আল ইসলাহ সিলেট মহানগরের সভাপতি আলহাজ শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক আজির উদ্দিন পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সবুর, মহানগর তালামিযের সভাপতি হুসাইন আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, আল ইসলাহ সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল হক, সাধারণ সম্পাদক মাওলানা শামিম প্রমুখ। 
বিএনপি নেতৃবৃন্দের মধ্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন: 
সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গত বুধবার (২৮ জানুয়ারি) রাত ১০টার দিকে সিলেট নগরীর শাহী ঈদগাহ আল্লাহু পয়েন্ট সংলগ্ন মিতা কমিউনিটি সেন্টারস্থ এই প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।
এ সময় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের জন্য জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্ব ও অবদানের কারণে মানুষ বিএনপিকে পছন্দ করে। তাঁদের কারণেই নির্বাচনী প্রচারণায় ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং বিএনপির প্রতি মানুষের প্রত্যাশাও অনেক। এই প্রত্যাশা পূরণে সবাইকে কাজ করতে হবে। নির্বাচন পরিচালনার সুবিধার্থে এই কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মনে রাখতে হবে, বিএনপি একটি সুশৃঙ্খল দল। প্রতিটি পদক্ষেপে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হবে।
দোয়ার মাধ্যমে কার্যালয়ের উদ্বোধন সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, সহ-সভাপতি মাহবুব কাদীর শাহী, সাবেক সহ-সভাপতি ফরহাদ চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহিন, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজীবুর রহমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

গণসংযোগ 
বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরের পক্ষে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর সোবহানীঘাট এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনতার উপস্থিতিতে মিছিলটি যতরপুর, উদ্দীপন, আগপাড়া, মিরাবাজার, রায়নগর প্রভৃতি এলাকা ঘুরে টিবি গেইট গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন খন্দকার মুক্তাদির। মিছিল চলাকালে সকল শ্রেণি-পেশার মানুষ হাততালি দিয়ে মুক্তাদিরকে স্বাগত জানান।
প্রচার মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সহ সভাপতি রহিম মল্লিক, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান মুজিব, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক নজীবুর রহমান নজীব, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা যুবদলের সভাপতি মমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নওয়াজ বক্ত চৌধুরী তারেক, সাবেক কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শোয়াইব আহমদ, ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রহিম আলী রাসু, সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল পাশা মওদুদ, রেজাউল করিম নাচন, মিনহাজুর রহমানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর
হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে মন্ত্রীর নেতৃত্বে কমিটি
শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে মন্ত্রীর নেতৃত্বে কমিটি
সীমান্তে পুশইন ঠেকাতে সচেতনতামূলক বৈঠক
সীমান্তে পুশইন ঠেকাতে সচেতনতামূলক বৈঠক
সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলা : আরিফ, গৌছ ও বাবর খালাস
সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলা : আরিফ, গৌছ ও বাবর খালাস
ঐতিহ্যের বাঁশ-বেত শিল্পে টিকে থাকার সংগ্রাম
ঐতিহ্যের বাঁশ-বেত শিল্পে টিকে থাকার সংগ্রাম
হবিগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে ন্যাড়া করে জুতার মালা
হবিগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে ন্যাড়া করে জুতার মালা
সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামিকে গণপিটুনি
সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামিকে গণপিটুনি
সিলেট মহানগর বিএনপির সভাপতিকে হত্যার হুমকি
সিলেট মহানগর বিএনপির সভাপতিকে হত্যার হুমকি
সিলেটে সাড়াশি অভিযানে ৪ ছাত্রলীগ নেতা গ্রেফতার
সিলেটে সাড়াশি অভিযানে ৪ ছাত্রলীগ নেতা গ্রেফতার
শাহজালাল মাজারের দানবাক্সে ৪ দিনেই মিললো সাড়ে ১৭ লাখ টাকা
শাহজালাল মাজারের দানবাক্সে ৪ দিনেই মিললো সাড়ে ১৭ লাখ টাকা
ফের খুললো সাদাপাথর পর্যটনকেন্দ্র
ফের খুললো সাদাপাথর পর্যটনকেন্দ্র
প্রকাশ্যে খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা
প্রকাশ্যে খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা
সর্বশেষ খবর
মনোহরগঞ্জে তিন বছরেও শেষ হয়নি সড়ক সংস্কার, দুভোর্গ চরমে
মনোহরগঞ্জে তিন বছরেও শেষ হয়নি সড়ক সংস্কার, দুভোর্গ চরমে

২ সেকেন্ড আগে | দেশগ্রাম

শেষ সুযোগ কাজে লাগাতে মরিয়া কঙ্গো ও উজবেকিস্তান
শেষ সুযোগ কাজে লাগাতে মরিয়া কঙ্গো ও উজবেকিস্তান

২ মিনিট আগে | মাঠে ময়দানে

গাকৃবি উদ্ভাবিত প্রযুক্তির পরিচিতি সেমিনার
গাকৃবি উদ্ভাবিত প্রযুক্তির পরিচিতি সেমিনার

৫ মিনিট আগে | ক্যাম্পাস

অভিজাত গোলরক্ষকদের তালিকায় ভোজিনহা
অভিজাত গোলরক্ষকদের তালিকায় ভোজিনহা

৬ মিনিট আগে | মাঠে ময়দানে

বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত
বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত

১০ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’
‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’

১১ মিনিট আগে | মন্ত্রীকথন

বালিয়াকান্দিতে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন
বালিয়াকান্দিতে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

১৪ মিনিট আগে | দেশগ্রাম

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : ডিএসসিসি প্রশাসক
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : ডিএসসিসি প্রশাসক

১৬ মিনিট আগে | নগর জীবন

সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় সেন্ট্রো-এসওএস অংশীদারিত্ব নবায়ন
সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় সেন্ট্রো-এসওএস অংশীদারিত্ব নবায়ন

১৭ মিনিট আগে | কর্পোরেট কর্নার

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ডিএসসিসি প্রশাসক
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ডিএসসিসি প্রশাসক

১৯ মিনিট আগে | নগর জীবন

বরিশালজুড়ে ক্লিনিকে বিশেষ নজরদারির ঘোষণা অ্যানেস্থেসিয়া চিকিৎসকদের
বরিশালজুড়ে ক্লিনিকে বিশেষ নজরদারির ঘোষণা অ্যানেস্থেসিয়া চিকিৎসকদের

২৫ মিনিট আগে | নগর জীবন

সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই: পরিবেশ প্রতিমন্ত্রী
সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই: পরিবেশ প্রতিমন্ত্রী

২৭ মিনিট আগে | মন্ত্রীকথন

টিনের চাল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা
টিনের চাল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা

২৯ মিনিট আগে | দেশগ্রাম

আংশিকভাবে অ্যানথ্রোপিকের এআই মডেল চালুর অনুমতি দিল যুক্তরাষ্ট্র
আংশিকভাবে অ্যানথ্রোপিকের এআই মডেল চালুর অনুমতি দিল যুক্তরাষ্ট্র

২৯ মিনিট আগে | টেক ওয়ার্ল্ড

৫১ হাজারের বেশি নিখোঁজ, ধ্বংসস্তূপের পাশে স্বজনদের অপেক্ষা
৫১ হাজারের বেশি নিখোঁজ, ধ্বংসস্তূপের পাশে স্বজনদের অপেক্ষা

৩১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

৩২ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে তাজিয়া মিছিল দেখতে হাজারো মানুষের ভিড়
চট্টগ্রামে তাজিয়া মিছিল দেখতে হাজারো মানুষের ভিড়

৩৪ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

১২ দেশের বিদায়ে বিশ্বকাপের নকআউটে ২৮ দল, অপেক্ষায় ৮
১২ দেশের বিদায়ে বিশ্বকাপের নকআউটে ২৮ দল, অপেক্ষায় ৮

৩৭ মিনিট আগে | মাঠে ময়দানে

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

৩৮ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী
করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী

৩৯ মিনিট আগে | মন্ত্রীকথন

চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু
চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

৩৯ মিনিট আগে | দেশগ্রাম

আফ্রিকার স্বর্ণে কোটি কোটি ডলারের লাভ যাচ্ছে কোথায়?
আফ্রিকার স্বর্ণে কোটি কোটি ডলারের লাভ যাচ্ছে কোথায়?

৪০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ফেনীতে যুবলীগ নেতার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার
ফেনীতে যুবলীগ নেতার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

৪১ মিনিট আগে | দেশগ্রাম

মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান, একসময় তাহলে কী সেখানে প্রাণ ছিল?
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান, একসময় তাহলে কী সেখানে প্রাণ ছিল?

৪২ মিনিট আগে | বিজ্ঞান

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের তিন কর্মী গ্রেফতার
রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের তিন কর্মী গ্রেফতার

৪৭ মিনিট আগে | নগর জীবন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

৪৯ মিনিট আগে | ক্যাম্পাস

দেশের হয়ে ইতিহাসে গড়লেন লুকাকু
দেশের হয়ে ইতিহাসে গড়লেন লুকাকু

৪৯ মিনিট আগে | মাঠে ময়দানে

রুশ হুমকি মোকাবিলায় ২০৩৫ সালের মধ্যে সেনাসংখ্যা বাড়াতে চায় জার্মানি
রুশ হুমকি মোকাবিলায় ২০৩৫ সালের মধ্যে সেনাসংখ্যা বাড়াতে চায় জার্মানি

৫৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

৯২ বছরে প্রথম নকআউট পর্ব খেলার যোগ্যতা অর্জন করলো মিশর
৯২ বছরে প্রথম নকআউট পর্ব খেলার যোগ্যতা অর্জন করলো মিশর

৫৫ মিনিট আগে | মাঠে ময়দানে

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো
ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

৯ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ
নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

৮ ঘণ্টা আগে | জাতীয়

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব

২ ঘণ্টা আগে | জাতীয়

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না
এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে
যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা
ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের
৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রামিনের গোলে সমতায় ফিরল ইরান
রামিনের গোলে সমতায় ফিরল ইরান

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা
ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারতকে প্রথমবারের মতো হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস
ভারতকে প্রথমবারের মতো হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা
কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার
রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

২২ ঘণ্টা আগে | নগর জীবন

মিশরের ৯২ বছরের অপেক্ষা শেষ হবে, নাকি ইতিহাস গড়বে ইরান
মিশরের ৯২ বছরের অপেক্ষা শেষ হবে, নাকি ইতিহাস গড়বে ইরান

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প
চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা
তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

২২ ঘণ্টা আগে | জাতীয়

যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া
যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

৪ ঘণ্টা আগে | অর্থনীতি

প্রিন্ট সর্বাধিক