সিলেট সীমান্ত দিয়ে আসছে একের পর একে বিস্ফোরকের চালান। সেই সাথে আসছে আগ্নেয়াস্ত্র। বিভিন্ন সময় অভিযানে উদ্ধার হওয়া ভারতী বিস্ফোরকগুলো খুবই উচ্চ ক্ষমতাসম্পন্ন বলে দাবি করছে র্যাব। তবে বিস্ফোরকের চালান ধরা পড়লেও আড়ালে থেকে যাচ্ছেন জড়িতরা।
সিলেটে সর্বশেষ গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সাতাইন এলাকায় বনবিভাগের পরিত্যক্ত একটি ভবনের অব্যহৃত সেফটি ট্যাংকের ভেতর থেকে ভারতীয় বিস্ফোরকের একটি চালান উদ্ধার করে র্যাব।
উদ্ধারকৃত চালানে ছিল ৮টি পাওয়ার জেল ও ৮টি নন ইলেকট্রিক ডেটোনেটর।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত বিস্ফোরকগুলো খুবই উচ্চ ক্ষমতাসম্পন্ন। এগুলোর সাথে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এএম