সিলেটে বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় বিএনপির ৯ নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে। তাদের ৫ জন জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতা। আর অপর ৪জন কানাইঘাটের বিভিন্ন ইউনিটের।
শনিবার (৩১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বহিষ্কৃত নেতারা হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, সদস্য রিপন আহমদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ।
অপর পাঁচজন হলেন, কানাইঘাট উপজেলা বিএনপির সহসভাপতি ওয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান পারভেজ, কোষাধ্যক্ষ আবুল বাশার, ২নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হোসেন নিমার।
তবে এ প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন দলীয় নির্দেশনা অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের সব ধরনের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন