সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন তার আরেক বন্ধু। আহতকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাগবাড়ী মডেল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণ বাধন আহমেদ বিয়ানীবাজার উপজেলার নওয়াখানী গ্রামের রুহেল আহমদের ছেলে। আহত মাহিনও মোটরসাইকেল আরোহী ছিল।
স্থানীয় সূত্র জানায়, একটি মোটরসাইকেলে করে বাধন ও মাহিন যাচ্ছিলেন। বাগবাড়ী মডেল স্কুলের সামনে যাওয়ার পর একটি নোহা গাড়ির সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাধন মারা যান ও মাহিনকে গুরুতর আহতাবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ওসি মো. ওমর ফারুক।
বিডি প্রতিদিন/এএম