নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ‘কৃষকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বর্তমান সরকার কৃষিকে আরও আধুনিক ও লাভজনক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আয়ের সুযোগ বাড়াবে। বিশেষ করে তিল ও আউশ ধানের আবাদ বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।’
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ, সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।