জ্বালানির উত্তাপে বিপর্যস্ত হয়ে পড়ছে বাংলাদেশ। এ সংকটে হুমকির মুখে দেশের অর্থনীতি। ইরান যুদ্ধে অবরুদ্ধ হয়ে আছে হরমুজ প্রণালি। বেশি দাম দিয়েও মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সংগ্রহ কঠিন হয়ে পড়ছে। জ্বালানি সংগ্রহে দেশের জন্য সাক্ষাৎ বিপদ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশপ্রেমবিবর্জিত অন্তর্বর্তী সরকারের ‘গোলামির চুক্তি’। যে চুক্তিতে বেশি দামে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে পণ্য কিনতে বাধ্য করা হয়েছে। রাশিয়া কিংবা অন্য দেশের কাছ থেকে সাশ্রয়ী দামে জ্বালানি সংগ্রহের পথও রুদ্ধ করেছে যে অসম চুক্তি। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমতি নেওয়ার প্রয়োজন থাকায় দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বও প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। জ্বালানি তেলের মূল্য আন্তর্জাতিক বাজারে ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় সরকার এর দাম ১৫ থেকে ২০ শতাংশ বৃদ্ধি করেছে। এ মূল্যবৃদ্ধিতে কল্যাণের বদলে অকল্যাণই নিশ্চিত হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সুস্পষ্টভাবে অনুভূত হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছে গণপরিবহনের ভাড়া। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে উৎপাদন খরচ বেড়ে যাওয়া ও লোডশেডিংয়ে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও এখন ঊর্ধ্বমুখী। অর্থনীতিবিদদের আশঙ্কা, জ্বালানির বাড়তি দামের চাপ পড়বে শিল্পকারখানা থেকে শুরু করে বাসাবাড়ি পর্যন্ত। পরিবহন ভাড়ার পাশাপাশি ধাপে ধাপে শিল্প ও কৃষি উৎপাদন, নির্মাণ ও সেবাব্যবস্থা ব্যয় বাড়িয়ে দেবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, জ্বালানি খরচ বৃদ্ধির সঙ্গে মূল্যস্ফীতির সরাসরি সম্পর্ক থাকে। জ্বালানির মূল্যবৃদ্ধি উৎপাদন ও সরবরাহ চেইনের প্রতিটি স্তরে খরচ বাড়ায়, যার প্রভাব শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে গিয়ে পড়ে। সেচ ও কৃষিকাজে ব্যবহৃত ডিজেলের দাম বাড়ায় উৎপাদন ব্যয় বেড়েছে। ভবিষ্যতে খাদ্যপণ্যের বাজারেও যার প্রভাব পড়বে। জ্বালানি সংকটে ভোগায় দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। খাদ্য উৎপাদন হ্রাস পেলে আমদানি খাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়বে। জিডিপির প্রবৃদ্ধি হ্রাস পেতে পারে মারাত্মকভাবে। কর্মসংস্থানের ক্ষেত্রে দেখা দিতে পারে নেতিবাচক প্রতিক্রিয়া। এ প্রতিকূল অবস্থা মোকাবিলায় সরকারকে সংকল্পবদ্ধ ভূমিকা গ্রহণ করতে হবে।
শিরোনাম
- পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
- বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
- বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
- বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
- ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
- যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪
- অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ
- ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়
- জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
- নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬
- রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ
- পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আহত ১
- গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
- ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী
- মালয়েশিয়ায় ড্রোনের সহায়তায় অভিযানে ৩২ অভিবাসী আটক
- সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর বন্দুকযুদ্ধ, নিহত ১
- হবু স্বামীকে দুর্গ থেকে ফেলে হত্যা: ‘অপরাধী মেয়ে হলেও শাস্তি চায় পরিবার
জ্বালানির উত্তাপ
অর্থনীতিতে অস্বস্তি ডেকে আনছে
প্রিন্ট ভার্সন
টপিক
সর্বশেষ খবর
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম