ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনেও সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সকাল ৮টায় নির্ধারিত কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচনের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি বলেন, ভোটাররা উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে আসছেন। জনগণ পরিবর্তন ও গণতন্ত্রের পক্ষে রায় দেবেন। আমি আশাবাদী, জনগণের ভালোবাসা ও সমর্থনে আমি বিপুল ভোটে বিজয়ী হবো।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ