কোনো নির্দিষ্টসংখ্যক আসনে জয়ের আগাম ঘোষণা দিতে রাজি নন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কারণ আমি মনে করি এটি ভোটারদের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। জনগণের সঠিক সিদ্ধান্তের ওপর গভীর আস্থা রয়েছে আমাদের।
বৃহস্পতিবার ঢাকা-১৫ আসনের নির্বাচনী অফিস মিরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, নির্বাচনের দিন শুরুতে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পরবর্তীকালে কিছু জায়গায় বিশৃঙ্খলা লক্ষ্য করা গেছে।
তিনির বলেন, নির্বাচনী বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশংসিত হয়েছে। যেখানেই সমস্যা তৈরি হয়েছে, তারা দ্রুত ব্যবস্থা নিয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন।এই বাহিনীর নিষ্ঠাবান দায়িত্ব পালনের মাধ্যমেই ভোটারদের ভয়ের সংস্কৃতি থেকে মুক্ত রাখা এবং জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সম্ভব বলে আশা প্রকাশ করছি।
জামায়াত আমির বলেন, দেশ ভালো থাকলে সবাই ভালো থাকবে এবং গত ৫৪ বছরে যে লক্ষ্য অর্জিত হয়নি, আগামী ৫ বছরে যেন তেমন একটি দেশ গড়ার পরিবেশ তৈরি হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ