ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ন্যায় রূপগঞ্জেও অনুষ্ঠিত হচ্ছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ। আজ বৃহস্পতিবার সকাল থেকেই ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন।
এদিন সকালেই উপজেলার মুড়াপাড়া পাইলট হাইস্কুল কেন্দ্রে ভোট দিতে এসেছেন ৮৫ বছর বয়সী আব্দুল করিম। হাঁটতে কষ্ট হলেও তার এক আত্মীয়কে নিয়ে তিনি এ কেন্দ্রে ভোট দিতে আসেন।
এত কষ্ট করে তিনি ভোটকেন্দ্রে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ভোট আমার অধিকার। পছন্দের প্রার্থীকে দেবো, কষ্ট হলেও বাংলাদেশের স্বার্থে ভোট দিতে এসেছি।
উল্লেখ্য, রূপগঞ্জে মোট ভোটার ৪ লাখ ৫ হাজার তিনশ' জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৫ জন, নারী ভোটার ২ লাখ ২ হাজার ১১২জন। মোট ভোটকেন্দ্র ১২৯টি।
বিডি-প্রতিদিন/জামশেদ