ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মেয়ের সঙ্গে এসেছেন ৮০ বছর বয়সী রমচান বেগম। ৭৫ বছর বয়সী সফুজা বেগমকে ধরে নিয়ে এসেছেন ছেলে। শারীরিক অসুস্থতার মধ্যে ভোট দিতে এসে তারা বেশ খুশি ভোটের পরিবেশ দেখে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তারা ভোট দেন। সকাল সাড়ে নয়টায় ভোটকেন্দ্রে তাদের সঙ্গে কথা হয়।
সরাইল উপজেলার ওই কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৮১৯ জন। সকাল সাড়ে নয়টার দিকে ৪০৪ জন ভোট প্রদান করেন। ভোটারদের বেশিরভাগ নারী। সাড়ে নয়টার দিকে নারীদের লাইন দেখা যায়।
সফুজা বেগম বলেন, “সরকার বুডে দাঁড়াইছে। আমডা শান্তি চাই। এর লাইগ্যা বুট দিছি। বুটটা পচায়া লাব কি?”
রমচান বেগম বলেন, আমি অসুস্থ। মেয়েরে লইয়া আইছি। সুন্দর মতে বুট দিতাম পারছি। খুব ভালা লাগতাছে।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ আল-আমিন বলেন, নির্দিষ্ট সময়ের আগেই আমরা প্রস্তুতি নিয়ে রাখি। যথাসময়ে ভোট শুরু হয়েছে। এখানে নারী ভোটার বেশি আসছেন।
বিডি-প্রতিদিন/তানিয়া