আমরা জয়ের পথে, জাস্ট সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। তিনি বলেন, জাতীয়তাবাদী দল এবার নিরপেক্ষ নির্বাচন চেয়েছে, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা সরকার গঠন করবো।
বৃহস্পতিবার ত্রয়োদশ নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের একথা বলেন। মোর্শেদ হাসান খান বলেন, আলহামদুলিল্লাহ, আমরা অলরেডি জয়ের পথে, যা সময়ের ব্যাপার। জাতীয়তাবাদী দল এবার নিউট্রাল নির্বাচন চেয়েছে। আমরা নিউট্রাল নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ সরকার গঠন করব। বাকি আল্লাহর ইচ্ছা।
তিনি আরও বলেন, অনেক আন্দোলনের পরে আজকে আমরা এই পর্যায়ে এসেছি। অনেক কন্সপিরেসি ছিল। অনেকে ভোট হোক এটাও চায়নি। অনেকে এই দেশকে আফগানিস্তান বানানোর চেষ্টা করছে, অনেক কিছু করতে চাইছে। ভোট না হওয়ার জন্য সর্বশেষ চেষ্টা করছে। আমাদের হাদিকে হত্যা করা হয়েছে, এই নির্বাচন বাতিল করার জন্য।
বিডি-প্রতিদিন/শআ