শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে সাগর পাড়ের জনপদ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) সংসদীয় আসনের ১১১টি কেন্দ্রে শেষ হয়েছে ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনার কাজ।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ব্যালটের মাধ্যমে শুরু হয় এ ভোটগ্রহণ। চলে একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এ আসনে ১১১টি ভোটকেন্দ্রের ৫৫৪টি কেন্দ্রের মধ্যে অধিকাংশ কেন্দ্রে আনুমানিক ৬৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিস। ভোটে ৩ লাখ ৭ হাজার ৮শ’ ৭৩ জন ভোটারের বিপরীতে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
প্রার্থীরা হলো— বিএনপির এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলনের মোস্তাফিজুর রহমান ও ১১ দলীয় জোটের ড. জহির উদ্দিন আহমেদ।
নির্বাচন পরবর্তী সহিংসা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। সেনাবাহিনী, বিজিবি, কোষ্টগার্ড, নৌ-বাহিনী, আনসার ব্যাটালিয়নের স্টাইকিং ফোর্সসহ বিপুল সংখ্যক পুলিশ ও র্যাবের টহল টিম কাজ করছে।
বিডি-প্রতিদিন/জামশেদ