সিলেট-২ আসনের (বিশ্বনাথ-ওসমানীনগর) বিশ্বনাথ উপজেলায় কোনো অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় একযোগে উপজেলার ৭৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
শুরুতে ভোটারদের উপস্থিতি অপ্রতুল থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে বাড়ে উপস্থিতিতি। পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। আগ্রহ নিয়ে ভোট দিতে দেখা যায় বয়োবৃদ্ধদেরও।
এদিকে, বিশ্বনাথের বড়খুরমা একটি ভোটকেন্দ্রে জাল ভোট দিতে যাওয়ায় এক যুবকতে ৫ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। এদিকে, ভোটগ্রহণ শেষে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কেন্দ্রে লাটিপেঠাসহ সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টির অভিযোগ করেন বিএনপি প্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।
অপরদিকে, নিজেদের ভোটারদের প্রতিপক্ষ দ্বারা হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করে ১১ দলীয় নির্বাচন ঐক্যের প্রার্থী খেলাফত মজলিস নেতা মুহাম্মদ মুনতাছির আলী।
এছাড়া বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুুভাবে সম্পন্ন হয় ভোটগ্রহণ। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গণনা কার্যক্রম। এ পর্যন্ত যে কয়টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে, তাতে সবকটিতেই দেখা গেছে ধানের শীষ অধিক ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ