‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় মম অভিনয় করেছেন আফিয়া চরিত্রে, যা দর্শকদের ভালোবাসা পেয়েছে। তাঁর অভিনয়ে তিনি নিজে ও দর্শকরা মুগ্ধ। মম বলেন, ‘বনলতা এক্সপ্রেস সিনেমার জন্য এত উচ্ছ্বাস, খুব ভালো লাগছে। দর্শকরা প্রচণ্ড আগ্রহ নিয়ে সিনেমাটি দেখছেন। অসম্ভব ভালোবাসা নিয়ে দেখছেন এবং পুরো সিনেমার প্রশংসা করছেন। এজন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
মম আরও বলেন, ‘আমি অভিনয় করেছি আফিয়া চরিত্রে। কোনো কোনো দর্শক আমাকে ছুঁয়ে কেঁদে দিয়েছেন; তাদের ভালো লাগার কথা বলেছেন। কেউ কাঁদছেন, কেউ হাসছেন- এরকম অবস্থা অনেক দিন দেখিনি। এসব ভালোবাসা ভোলার নয়। আসলে দর্শকরাই সিনেমার প্রাণ।’ ‘দর্শকরা ভালো গল্প চান, যা বনলতা এক্সপ্রেস সিনেমায় আছে। ভালো গল্প, ভালো নির্মাণ, ভালো অভিনয় এই সিনেমায় আছে।’