শিরোনাম
প্রকাশ: ০০:০০, সোমবার, ৩০ নভেম্বর, ২০২০ আপডেট:

আলোর মুখে আনিসুল হকের যানজট নিরসনের দুই প্রকল্প

চালু তিনটি ইউটার্ন বাকিগুলো জানুয়ারিতে বাস প্রকল্পেও অগ্রগতি
জয়শ্রী ভাদুড়ী
প্রিন্ট ভার্সন
আলোর মুখে আনিসুল হকের যানজট নিরসনের দুই প্রকল্প

রাজধানীর যানজট সমস্যা নিরসনে সাতরাস্তা থেকে উত্তরা পর্যন্ত ১১টি ইউটার্ন নির্মাণ, কোম্পানিভিত্তিক বাস নামানোর প্রকল্প নিয়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক। তাঁর মৃত্যুর পর বাধাবিপত্তিতে মুখ থুবড়ে পড়ে এই প্রকল্পগুলো। নানা চড়াই-উতরাই পেরিয়ে এরই মধ্যে চালু হয়েছে তিনটি ইউটার্ন, বাকিগুলো আগামী ডিসেম্বরে চালু হবে। বেশ অগ্রগতি হয়েছে কোম্পানিভিত্তিক বাস প্রকল্পেও। ২০১৫ সালের এপ্রিলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে শপথ নেওয়ার পর নাগরিকবান্ধব বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেন আনিসুল হক। এর মধ্যে, সবুজ ঢাকা কর্মসূচি, আমিনবাজার থেকে শ্যামলী সড়ক পার্কিং-ফ্রি ঘোষণা, মহাখালীতে ডিএনসিসির উইমেনস হলিডে মার্কেট, হয়রানি রোধে ঠিকাদারদের বিল অফিসে পৌঁছে দেওয়া, সড়কে আধুনিক সাড়ে ৪ হাজার বাস সার্ভিস চালু। সড়কে এলইডি বাতি লাগানো এবং হাতিরঝিলের আদলে রামপুরা খালের পরিবর্তন ছিল অন্যতম। তেজগাঁও সাতরাস্তা থেকে রেলগেট পর্যন্ত সড়কটির পুরোটা দখল করে ট্রাকস্ট্যান্ড করে রাখা হয়েছিল। আনিসুল হক দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই পুরো সড়ক দখলমুক্ত করে উন্মুক্ত করে দেন। এ ছাড়া রাজধানীর বনানীতে পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খান পরিবারের অবৈধ দখলে থাকা সড়কের     জায়গার অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে সাহসের পরিচয় দেন তিনি। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে কোম্পানিভিত্তিক বাস প্রকল্প নিয়েছিলেন তিনি। সাহসী উদ্যোগে নগরবাসীর আস্থা অর্জন করেন আনিসুল হক। কিন্তু তাঁর মৃত্যুর পর ইউটার্ন প্রকল্প, কোম্পানিভিত্তিক বাস প্রকল্প মুখ থুবড়ে পড়ে। ডিএনসিসির মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর আতিকুল ইসলাম ইউটার্ন প্রকল্প চালুর উদ্যোগ নেন। কোম্পানিভিত্তিক প্রকল্পের কাজও এগিয়ে নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র       ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘প্রয়াত মেয়র আনিসুল হক যানজট নিরসনে সাতরাস্তা       থেকে উত্তরা পর্যন্ত ১১টি ইউটার্ন নির্মাণের    প্রকল্প হাতে নিয়েছিলেন। এর মধ্যে একটি ইউটার্ন সম্ভাব্যতা যাচাইয়ে বাদ পড়ে যায়। তাঁর মৃত্যুর পর বিভিন্ন জটিলতায় প্রকল্প কাজ কিছু দিন বন্ধ ছিল। আমি দায়িত্ব গ্রহণের পর থেকে ইউটার্নের কাজ পুরোদমে চালু করেছি। এর মধ্যেই তিনটি চালু হয়েছে। তিনি আরও বলেন, এর সুফল পেতে শুরু করেছে নগরবাসী। ইংরেজি নতুন বছরে ডিএনসিসির পক্ষ থেকে নগরবাসীকে এই ১০ ইউটার্ন উপহার দেব। আমাদের প্রত্যাশা এই ইউটার্নগুলো যানজট সমস্যা লাঘব করে নগরজীবনকে সচল করে তুলবে।’ প্রকল্প সংশিষ্ট সূত্রে জানা যায়, ২০১৫ সালে সাতরাস্তা থেকে উত্তরা পর্যন্ত ১১টি ইউটার্ন নির্মাণের পরিকল্পনা করেন মেয়র আনিসুল হক। প্রকল্প বাস্তবায়নে সড়ক ও জনপথের ৩১ দশমিক ২৫ বিঘা, রেলওয়ের ১ দশমিক ৬১ বিঘা এবং সিভিল এভিয়েশনের ১ দশমিক ৮৩ বিঘা জমির প্রয়োজন পড়ে। সংস্থাগুলোর সঙ্গে কয়েক দফা বৈঠক করেন মেয়র। এর মধ্যে সড়ক ও জনপথ বিভাগের জমির পরিমাণ সবচেয়ে বেশি। মেয়রের সঙ্গে আলোচনায় কোনো খরচ ছাড়াই জমি ব্যবহারে অনুমতি দেয় সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু আনিসুল হকের মৃত্যুর পর প্রকল্পের কাজ শুরু করতে গেলে বাধা দেয় সড়ক ও জনপথ বিভাগ। প্রয়োজনীয় জমির জন্য অর্থ দাবি করলে প্রকল্প খরচ বেড়ে দাঁড়ায় কয়েকগুণ। এ প্রকল্প ব্যয়ের ২৫ কোটি ৮৩ লাখ টাকার মধ্যে ১৯ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকা সরকার দেবে আর বাকি টাকা উত্তর সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে। প্রকল্প ব্যয় বেড়ে যাওয়ায় থেমে যায় যাবতীয় কার্যক্রম। তখন এই সমস্যার সমাধান চেয়ে ২০১৭ সালের নভেম্বরে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর চিঠি দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন। পরে সড়ক ও জনপথ অধিদফতর ৫ কোটি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে এই প্রকল্পে ব্যবহারে জমি প্রদানে রাজি হয়। এর পরই শুরু হয় প্রকল্পের কাজ।

প্রকল্প পরিচালক তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এই প্রকল্পের ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। এর মধ্যেই তিনটি ইউটার্ন চালু হয়েছে। চালু হওয়া ইউটার্নে চলছে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ। বিজি প্রেসের সামনে, বনানী চেয়ারম্যানবাড়িসহ সবগুলো ইউটার্নের কাজ সমানতালে চলছে।’ তিনি আরও বলেন, ‘জোয়ারসাহারা এলাকায় আর্মি গলফ ক্লাবের সামনে যে ইউটার্ন হওয়ার কথা ছিল সেখানে কিছু ত্রুটির বিষয়ে বলেছে সড়ক ও জনপথ অধিদফতর। এজন্য প্রকল্পে ১১টি ইউটার্নের জায়গায় ১০টি ইউটার্ন নির্মাণ হচ্ছে। এ বছরের ডিসেম্বরের মধ্যে সব ইউটার্নের কাজ শেষ হবে। এই প্রকল্পের মেয়াদ রয়েছে আগামী বছরের জুন পর্যন্ত। সবকিছু ঠিক থাকলে মেয়াদের আগেই এই প্রকল্পের কাজ শেষ করতে পারব।’

যানজট নিরসন ও গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নিয়ে মাঠে নেমেছিলেন মেয়র আনিসুল হক। বাস মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বেশ এগিয়ে নিয়েছিলেন প্রকল্প। তাঁর মৃত্যুর পর এই প্রকল্প নিয়ে আলোচনা হলেও অগ্রগতি ছিল না। ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ডিএসসিসি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রকল্পের কাজে নতুন গতি পায়। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে রুট ও কোম্পানি কমানোর সুপারিশ করেছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। সমীক্ষা প্রতিবেদনে ২৯১টি রুটের পরিবর্তে ৪২টি রুটে ২২টি কোম্পানির মাধ্যমে গণপরিবহন ব্যবস্থাপনা করার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া নগরীতে চলাচলরত আড়াই হাজার কোম্পানির প্রায় ৩০ হাজার পরিবহনের পরিবর্তে ৯ হাজার ২৭টি গণপরিবহন পরিচালনার প্রস্তাব করা হয়েছে। এখন প্রকল্পে বাস ডিপো, বাসস্ট্যান্ড করার জায়গা নির্ধারণের সমীক্ষা চলছে। কোন রুটে কোন রঙের বাস চলবে সেটাও চূড়ান্ত করা হয়েছে। আগামী বছরের মধ্যে এই প্রকল্প চালুর আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর
জ্যেষ্ঠ প্রভাষক পদ বিলুপ্ত করে এমপিও নীতিমালা প্রকাশ
জ্যেষ্ঠ প্রভাষক পদ বিলুপ্ত করে এমপিও নীতিমালা প্রকাশ
যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা ২০২৯ পর্যন্ত
যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা ২০২৯ পর্যন্ত
বন্দরের সীমানা নিয়ে উত্তেজনা, বিক্ষোভে পিছু হটে বিআইডব্লিউটিএ
বন্দরের সীমানা নিয়ে উত্তেজনা, বিক্ষোভে পিছু হটে বিআইডব্লিউটিএ
ক্যানসার রোগীর অস্ত্রোপচার করলেন ওটি বয়!
ক্যানসার রোগীর অস্ত্রোপচার করলেন ওটি বয়!
ভোজ্য তেলের দাম বেড়েছে
ভোজ্য তেলের দাম বেড়েছে
তুলার গোডাউনে আগুন, ১৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
তুলার গোডাউনে আগুন, ১৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
সাবেক রাষ্ট্রপতি হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
সাবেক রাষ্ট্রপতি হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
নভেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি
নভেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি
তদন্ত প্রতিবেদন ১৩ জানুয়ারি
তদন্ত প্রতিবেদন ১৩ জানুয়ারি
নিজ নির্বাচনি এলাকায় লাঞ্ছিত ব্যারিস্টার ফুয়াদ
নিজ নির্বাচনি এলাকায় লাঞ্ছিত ব্যারিস্টার ফুয়াদ
পঞ্চদশ সংশোধনী বাতিল হলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে ফিরবে
পঞ্চদশ সংশোধনী বাতিল হলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে ফিরবে
সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার
সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার
সর্বশেষ খবর
বিগ টিকেটে আড়াইল লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি মহিন
বিগ টিকেটে আড়াইল লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি মহিন

২৫ মিনিট আগে | পাঁচফোড়ন

বিগ টিকেটে দুই কোটি দিরহাম জয়, গল্প শোনালেন বাংলাদেশি জাহাঙ্গীর
বিগ টিকেটে দুই কোটি দিরহাম জয়, গল্প শোনালেন বাংলাদেশি জাহাঙ্গীর

৫৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ফিকির নতুন সভাপতি হচ্ছেন রুপালী হক চৌধুরী
ফিকির নতুন সভাপতি হচ্ছেন রুপালী হক চৌধুরী

১ ঘণ্টা আগে | অর্থনীতি

ইউক্রেন যুদ্ধ:  চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র, রাশিয়া কি চায়?
ইউক্রেন যুদ্ধ: চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র, রাশিয়া কি চায়?

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চামড়া ও জুতা শিল্পের অগ্রদূত ও প্রতিষ্ঠানকে সম্মাননা
চামড়া ও জুতা শিল্পের অগ্রদূত ও প্রতিষ্ঠানকে সম্মাননা

১ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

মিনিস্টার বাজারজাত শুরু করলো নো–ফ্রস্ট ইনভার্টার প্রযুক্তি ৪টি নতুন মডেলের রেফ্রিজারেটর
মিনিস্টার বাজারজাত শুরু করলো নো–ফ্রস্ট ইনভার্টার প্রযুক্তি ৪টি নতুন মডেলের রেফ্রিজারেটর

১ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

ভারি বৃষ্টির শঙ্কায় সোমবার মদিনার সব স্কুলে সশরীরে ক্লাস বন্ধ
ভারি বৃষ্টির শঙ্কায় সোমবার মদিনার সব স্কুলে সশরীরে ক্লাস বন্ধ

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তারেক রহমান আসবেন বীরের বেশে
তারেক রহমান আসবেন বীরের বেশে

১ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

দেশি-বিদেশি ১৩০ প্রতিষ্ঠানের অংশগ্রহণে আইইউবিএটিতে ক্যারিয়ার ফেস্টিভ্যাল
দেশি-বিদেশি ১৩০ প্রতিষ্ঠানের অংশগ্রহণে আইইউবিএটিতে ক্যারিয়ার ফেস্টিভ্যাল

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

৬ জেলার স্কাউটদের উপস্থিতিতে মুখর কুমিল্লা
৬ জেলার স্কাউটদের উপস্থিতিতে মুখর কুমিল্লা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

পিঁপড়ার আত্মত্যাগ!
পিঁপড়ার আত্মত্যাগ!

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য ৪৮৯ পদ সৃষ্টির সিদ্ধান্ত
সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য ৪৮৯ পদ সৃষ্টির সিদ্ধান্ত

২ ঘণ্টা আগে | নগর জীবন

মুস্তাফিজের জোড়া উইকেটে ক্যাপিটালসের বড় জয়
মুস্তাফিজের জোড়া উইকেটে ক্যাপিটালসের বড় জয়

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মিশন সিক্স বসুন্ধরা কিংস
মিশন সিক্স বসুন্ধরা কিংস

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিয়ে ভাঙার পর গুজব রটানোদের দেখে নেওয়ার হুমকি পলাশের
বিয়ে ভাঙার পর গুজব রটানোদের দেখে নেওয়ার হুমকি পলাশের

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্মৃতির স্মৃতিতে যেভাবে জমলো বেদনার নীল!
স্মৃতির স্মৃতিতে যেভাবে জমলো বেদনার নীল!

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হত্যামামলার আসামি গ্রেফতার
হত্যামামলার আসামি গ্রেফতার

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

ল্যাপটপের ৫ গোপন ফিচার
ল্যাপটপের ৫ গোপন ফিচার

৩ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

ফর্মুলা ওয়ান জয়, ল্যান্ডো নরিসের উত্থান যেভাবে
ফর্মুলা ওয়ান জয়, ল্যান্ডো নরিসের উত্থান যেভাবে

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৩০ কোটি রুপি প্রতারণা মামলায় বলিউড পরিচালক গ্রেফতার
৩০ কোটি রুপি প্রতারণা মামলায় বলিউড পরিচালক গ্রেফতার

৩ ঘণ্টা আগে | শোবিজ

পেছালো মেটার ‘ফিনিক্স’ মিক্সড রিয়েলিটি চশমার উদ্বোধন
পেছালো মেটার ‘ফিনিক্স’ মিক্সড রিয়েলিটি চশমার উদ্বোধন

৩ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

অপ্রতিরোধ্য প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা ইরানের
অপ্রতিরোধ্য প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা ইরানের

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশলে খুশি রাশিয়া, নাখোশ ইউরোপ
যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশলে খুশি রাশিয়া, নাখোশ ইউরোপ

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্র–ইউক্রেন নিরাপত্তা আলোচনার অগ্রগতি নিয়ে যা জানা গেল
যুক্তরাষ্ট্র–ইউক্রেন নিরাপত্তা আলোচনার অগ্রগতি নিয়ে যা জানা গেল

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ব্রিজবেনে হারের পর সমাধান খুঁজছেন ইংল্যান্ড অধিনায়ক
ব্রিজবেনে হারের পর সমাধান খুঁজছেন ইংল্যান্ড অধিনায়ক

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ
কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

অস্ট্রিয়ার পাহাড়ে বরফে জমে প্রাণ হারানো নারীর পরিচয় শনাক্ত
অস্ট্রিয়ার পাহাড়ে বরফে জমে প্রাণ হারানো নারীর পরিচয় শনাক্ত

৪ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৪ ঘণ্টা আগে | নগর জীবন

এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি, অবরোধ স্থগিত
এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি, অবরোধ স্থগিত

৪ ঘণ্টা আগে | জাতীয়

২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ
২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ

৫ ঘণ্টা আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
কেমিক্যাল দিয়ে পাকানো কলা চিনবেন যেভাবে
কেমিক্যাল দিয়ে পাকানো কলা চিনবেন যেভাবে

২১ ঘণ্টা আগে | জীবন ধারা

এনসিপিসহ ৩ দলের নতুন জোট
এনসিপিসহ ৩ দলের নতুন জোট

১০ ঘণ্টা আগে | রাজনীতি

ইসরায়েলের ফেলা যে অবিস্ফোরিত বোমা নিয়ে ভীষণ চিন্তায় আমেরিকা
ইসরায়েলের ফেলা যে অবিস্ফোরিত বোমা নিয়ে ভীষণ চিন্তায় আমেরিকা

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান

১৬ ঘণ্টা আগে | জাতীয়

চলতি সপ্তাহেই তফসিল, ভোটের সময় বাড়বে এক ঘণ্টা: ইসি
চলতি সপ্তাহেই তফসিল, ভোটের সময় বাড়বে এক ঘণ্টা: ইসি

১১ ঘণ্টা আগে | জাতীয়

এনসিপিসহ ৩ দলের নতুন জোটের ঘোষণা বিকেলে
এনসিপিসহ ৩ দলের নতুন জোটের ঘোষণা বিকেলে

১৩ ঘণ্টা আগে | রাজনীতি

ইউরোপীয় ইউনিয়ন বিলুপ্ত করা উচিত: ইলন মাস্ক
ইউরোপীয় ইউনিয়ন বিলুপ্ত করা উচিত: ইলন মাস্ক

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আপাতত নির্বাচনি দায়িত্বে রাখা হচ্ছে না বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের
আপাতত নির্বাচনি দায়িত্বে রাখা হচ্ছে না বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের

১১ ঘণ্টা আগে | জাতীয়

খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ারে জোবাইদা রহমান
খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ারে জোবাইদা রহমান

১১ ঘণ্টা আগে | জাতীয়

এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ বন্যপশু পাচারকারী গ্রেফতার
এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ বন্যপশু পাচারকারী গ্রেফতার

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাড়ল ভোজ্যতেলের দাম, কাল থেকে কার্যকর
বাড়ল ভোজ্যতেলের দাম, কাল থেকে কার্যকর

৬ ঘণ্টা আগে | অর্থনীতি

সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে, ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান
সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে, ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

৯ ঘণ্টা আগে | রাজনীতি

কওমির সনদধারীরা এখন থেকে কাজি হতে পারবেন: আইন উপদেষ্টা
কওমির সনদধারীরা এখন থেকে কাজি হতে পারবেন: আইন উপদেষ্টা

১৪ ঘণ্টা আগে | জাতীয়

সত্যিই কি ভারত সীমান্তে অত্যাধুনিক ‘গোয়েন্দা রোবট’ মোতায়েন করেছে চীন?
সত্যিই কি ভারত সীমান্তে অত্যাধুনিক ‘গোয়েন্দা রোবট’ মোতায়েন করেছে চীন?

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শওকত মাহমুদ গ্রেফতার
শওকত মাহমুদ গ্রেফতার

১০ ঘণ্টা আগে | জাতীয়

জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ
জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

১০ ঘণ্টা আগে | রাজনীতি

মেসির জাদুতে এমএলএস কাপ জয় মায়ামির
মেসির জাদুতে এমএলএস কাপ জয় মায়ামির

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যারা বলে এবার আমাদের দেখুন, মানুষ তাদের ১৯৭১ সালে দেখেছে: তারেক রহমান
যারা বলে এবার আমাদের দেখুন, মানুষ তাদের ১৯৭১ সালে দেখেছে: তারেক রহমান

৭ ঘণ্টা আগে | রাজনীতি

জাতীয় নির্বাচনের দিন সাধারণ ছুটি
জাতীয় নির্বাচনের দিন সাধারণ ছুটি

১১ ঘণ্টা আগে | জাতীয়

ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৩
ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৩

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

১০ ঘণ্টা আগে | জাতীয়

‘বিএনপি নেতা পিন্টুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে’
‘বিএনপি নেতা পিন্টুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে’

১১ ঘণ্টা আগে | রাজনীতি

যেসব আমলে দ্বিগুণ প্রতিদান পাওয়া যায়
যেসব আমলে দ্বিগুণ প্রতিদান পাওয়া যায়

২০ ঘণ্টা আগে | ইসলামী জীবন

মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও
মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও

১৫ ঘণ্টা আগে | নগর জীবন

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান
ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল কানাডাও
আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল কানাডাও

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হেলমেট না থাকায় দুই ভাইয়ের থেঁতলে যায় মাথা, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু
হেলমেট না থাকায় দুই ভাইয়ের থেঁতলে যায় মাথা, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু

১৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৭ ডিসেম্বর)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৭ ডিসেম্বর)

১৮ ঘণ্টা আগে | জাতীয়

চীনের বিরুদ্ধে জাপানের বিমানে এফসি রাডার নিশানা করার অভিযোগ
চীনের বিরুদ্ধে জাপানের বিমানে এফসি রাডার নিশানা করার অভিযোগ

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভয়াবহ অগ্নিকাণ্ডে যেভাবে ডেথ চেম্বারে পরিণত হয় নাইটক্লাবটি
ভয়াবহ অগ্নিকাণ্ডে যেভাবে ডেথ চেম্বারে পরিণত হয় নাইটক্লাবটি

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
দুবাই হয়ে লন্ডন নেওয়ার প্রস্তাব
দুবাই হয়ে লন্ডন নেওয়ার প্রস্তাব

প্রথম পৃষ্ঠা

নিজ নির্বাচনি এলাকায় লাঞ্ছিত ব্যারিস্টার ফুয়াদ
নিজ নির্বাচনি এলাকায় লাঞ্ছিত ব্যারিস্টার ফুয়াদ

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

রান্নাঘরে ঝলসে যাচ্ছে প্রাণ
রান্নাঘরে ঝলসে যাচ্ছে প্রাণ

পেছনের পৃষ্ঠা

গতি কমেছে অর্থনীতির প্রধান চার খাতে
গতি কমেছে অর্থনীতির প্রধান চার খাতে

প্রথম পৃষ্ঠা

চলতি সপ্তাহেই ভোটের তফসিল
চলতি সপ্তাহেই ভোটের তফসিল

প্রথম পৃষ্ঠা

বিএনপির দুর্গে কড়া নাড়ছে জামায়াত
বিএনপির দুর্গে কড়া নাড়ছে জামায়াত

পেছনের পৃষ্ঠা

এক সিদ্ধান্তে মুখোমুখি দুই শিল্প
এক সিদ্ধান্তে মুখোমুখি দুই শিল্প

পেছনের পৃষ্ঠা

দিঘির পানি ছিল রক্তের মতো লাল
দিঘির পানি ছিল রক্তের মতো লাল

প্রথম পৃষ্ঠা

’৭১-এ তারা লাখ লাখ মানুষ হত্যা ও মা-বোনের ইজ্জত লুটেছিল
’৭১-এ তারা লাখ লাখ মানুষ হত্যা ও মা-বোনের ইজ্জত লুটেছিল

প্রথম পৃষ্ঠা

যেভাবে গান ‘ভালোবাসবো বাসবো রে’
যেভাবে গান ‘ভালোবাসবো বাসবো রে’

শোবিজ

পাল্টে যাচ্ছে ভোটের হিসাব
পাল্টে যাচ্ছে ভোটের হিসাব

প্রথম পৃষ্ঠা

মেসির আমেরিকা জয়
মেসির আমেরিকা জয়

মাঠে ময়দানে

চাপে ছোট কারখানা
চাপে ছোট কারখানা

পেছনের পৃষ্ঠা

হলো না আনিসুলের ডাবল সেঞ্চুরি
হলো না আনিসুলের ডাবল সেঞ্চুরি

মাঠে ময়দানে

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের কাউন্সিল অনুষ্ঠিত
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের কাউন্সিল অনুষ্ঠিত

প্রথম পৃষ্ঠা

মিশন সিক্স বসুন্ধরা কিংস
মিশন সিক্স বসুন্ধরা কিংস

মাঠে ময়দানে

ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল
ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল

মাঠে ময়দানে

সিনেমাটি নির্মাণ করতে চেয়েছিলেন সত্যজিৎ রায়
সিনেমাটি নির্মাণ করতে চেয়েছিলেন সত্যজিৎ রায়

শোবিজ

ব্রিসবেনেও ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
ব্রিসবেনেও ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

মাঠে ময়দানে

ধর্মের নামে বিভাজনে একটি গোষ্ঠী
ধর্মের নামে বিভাজনে একটি গোষ্ঠী

প্রথম পৃষ্ঠা

সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার
সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার

পেছনের পৃষ্ঠা

তারেক রহমান আসবেন বীরের বেশে
তারেক রহমান আসবেন বীরের বেশে

সম্পাদকীয়

ক্যানসার রোগীর অস্ত্রোপচার করলেন ওটি বয়!
ক্যানসার রোগীর অস্ত্রোপচার করলেন ওটি বয়!

পেছনের পৃষ্ঠা

কবর থেকে লাশ তোলা শুরু ১১৪ জন জুলাই শহীদের
কবর থেকে লাশ তোলা শুরু ১১৪ জন জুলাই শহীদের

পেছনের পৃষ্ঠা

হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিচার শুরুর আর্জি
হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিচার শুরুর আর্জি

প্রথম পৃষ্ঠা

ভোজ্য তেলের দাম বেড়েছে
ভোজ্য তেলের দাম বেড়েছে

পেছনের পৃষ্ঠা

সাবেক রাষ্ট্রপতি হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
সাবেক রাষ্ট্রপতি হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

পেছনের পৃষ্ঠা

১৮ অভিবাসীর লাশ উদ্ধার
১৮ অভিবাসীর লাশ উদ্ধার

পেছনের পৃষ্ঠা

তদন্ত প্রতিবেদন ১৩ জানুয়ারি
তদন্ত প্রতিবেদন ১৩ জানুয়ারি

পেছনের পৃষ্ঠা